Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

রাহুলের বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা অসম, উত্তর প্রদেশে! জামিন অযোগ্য ধারায় এফআইআর

গত ১৫ জানুয়ারি রাহুল-প্রিয়ঙ্কার সাম্ভল অভিযানের দিনে পুলিশের বাধার মুখে কংগ্রেস নেতা মন্তব্য করেন, আরএসএস ও বিজেপি দেশের সমস্ত সাংবিধানিক পদ দখল করেছে।

রাহুলের বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা অসম, উত্তর প্রদেশে! জামিন অযোগ্য ধারায় এফআইআর

রাহুল গান্ধী।

শেষ আপডেট: 21 March 2025 10:14

দ্য ওয়াল ব্যুরো: আরও এক মামলায় রাহুল গান্ধীকে (Rahul Fandhi) তলব করল আদালত। উত্তর প্রদেশের (Uttar Pradesh) সম্ভলের আদালত (Sambhal court) লোকসভার বিরোধী দলনেতাকে (Leader of the opposition, Lok Sabha) আগামী ৪ এপ্রিল সশরীরে অর্থা আইনজীবী মারফত আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (Bharatia Nyaya Sanghita) একই ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছে অসমের গুয়াহাটির একটি আদালতেও।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ তিনি ভারত রাষ্ট্রের (Indian state) বিরুদ্ধেও লড়াই করার কথা বলেছেন। যা দেশদ্রোহিতার (Sedition) শামিল। গুয়াহাটির (Guwahati) মামলায় তাঁর বিরুদ্ধে উগ্রবাদীদের উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলা হয়েছে জামিন অযোগ্য ধারায়। ফলে নিম্ন আদালত মামলা গ্রহণ করলে কংগ্রেস নেতার জেল অবধারিত। অবশ্য জামিন অযোগ্য ধারা গ্রাহ্য হবে কি না, বিচারক আগে সেই বিবাদের মীমাংসা করবেন।

পশ্চিম উত্তর প্রদেশের সম্ভলের জামা মসজিদ আসলে হরিশঙ্কর মন্দির দাবি করে হিন্দুদের একাধিক সংগঠন আদালতে মামলা করেছে। আইনি বিবাদ ঘিরে জানুয়ারি মাসে সাম্প্রদায়িক সংঘাতে উত্তপ্ত হয়েছিল ওই জেলা শহর। গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনজন। পরিস্থিতি শান্ত হলে রাহুন ও প্রিয়ঙ্কা সাম্ভলে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

গত ১৫ জানুয়ারি রাহুল-প্রিয়ঙ্কার সাম্ভল অভিযানের দিনে পুলিশের বাধার মুখে কংগ্রেস নেতা মন্তব্য করেন, আরএসএস ও বিজেপি দেশের সমস্ত সাংবিধানিক পদ দখল করেছে। কংগ্রেস নীতিগত লড়াইয়ে বিশ্বাস করে। আমাদের শুরু আরএসএস ও বিজেপির বিরুদ্ধে লড়াই করলেই চলবে না, গোটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেই লড়াই চালাতে হবে।

রাহুলের এই কথাকে হাতিয়ার করে মামলা হয়েছে সম্ভলের এমপি-এমএলএ আদালতে। কংগ্রেস সূত্রের খবর, এ নিয়ে রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা বেড়ে হল ৩০। এরমধ্যে একটি মামলাতেই তাঁর সাজা হওয়ায় সাময়িক সাংসদ পদ চলে গিয়েছিল। সুপ্রিম কোর্ট জামিন দেওয়ায় তিনি সাংসদ পদ ফিরে পেয়েছেন।

উত্তর প্রদেশ ও অসমে নতুন করে মামলা হওয়ায় কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পদ্ম শিবিরের বক্তব্য, মার্কিন ধরকুবের জর্জ সোরসের (George Soros) শেখানো কথাই বলছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, সোরসের প্রতিষ্ঠান দেশে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করে থাকে। ওই সংস্থার মতে, ভারতে গণতন্ত্র বিপন্ন। বিজেপি আগেও অভিযোগ করেছে, রাহুল গান্ধী যে কথায় কথায় দেশে গণতন্ত্র বিপন্ন বলে চিৎকার করেন তা আসলে সোরসের কথা।


```