Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

চিন যাওয়ার মাঝপথে দিক পাল্টাল রুশ জাহাজ, মার্কিন ছাড় পেয়ে এবার ভারতে আসছে ৭টি তেলের ট্যাঙ্কার

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত (Iran-US-Israel War) শুরু হওয়ার পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান (Tehran)বিশ্বের ২০ শতাংশ তেল পারাপার হয় এই সরু জলপথ দিয়ে, এটি অচল হয়ে পড়ায় জ্বালানি সঙ্কট বাড়ছিল।

চিন যাওয়ার মাঝপথে দিক পাল্টাল রুশ জাহাজ, মার্কিন ছাড় পেয়ে এবার ভারতে আসছে ৭টি তেলের ট্যাঙ্কার

ভারতে আসছে রুশ ৭টি ট্যাঙ্কার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 March 2026 14:15

দ্য ওয়াল ব্যুরো: রুশ তেলে (Russian Oil) ছাড় পাওয়ার পরই গতি বেড়েছে ভারতের আমদানিতে। এই সময় চিনগামী একাধিক রুশ তেলের ট্যাঙ্কার (Russian Oil Tanker) মাঝসমুদ্রে দিক বদলে এখন দ্রুতগতিতে ভারতমুখী হয়ে পড়েছে। আরবদুনিয়ার যুদ্ধের (Middle East Tension) কারণে তেল জোগানে ঘাটতি তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে রুশ তেলের দিকে নজর বাড়িয়েছে দিল্লি (Delhi)। আর সে কারণেই 'বন্ধু'র বিপদে পথ বদলে ভারতেই (India) ঢুকছে আরও বেশি রুশ তেল।

রুশ ট্যাঙ্কারের দিকবদল: কী ঘটল?

Aqua Titan নামের একটি রুশ তেলবাহী ট্যাঙ্কার, যার গন্তব্য ছিল চিনের রিঝাও বন্দর, দক্ষিণ চিন সাগরেই আচমকা ‘ইউ-টার্ন’ নেয় (Russian tanker diversion)। শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জানুয়ারির শেষে বাল্টিক সাগরের বন্দর থেকে তেল বোঝাই করে এটি চিনে (China) যাচ্ছিল। কিন্তু মার্চের মাঝামাঝি হঠাৎ দিক বদলে ভারতের নিউ মেঙ্গালুরু বন্দরের দিকে রওনা দেয়। ২১ মার্চ সেখানে পৌঁছনোর কথা ট্যাঙ্কারটির।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত (Iran-US-Israel War) শুরু হওয়ার পরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান (Tehran)বিশ্বের ২০ শতাংশ তেল পারাপার হয় এই সরু জলপথ দিয়ে, এটি অচল হয়ে পড়ায় জ্বালানি সঙ্কট বাড়ছিল। এই পরিস্থিতিতে আমেরিকা ভারতের রুশ তেল আমদানির পরিমাণ সাময়িকভাবে বাড়ানোর অনুমতি দেয়। তারপরই ভারতীয় রিফাইনারিগুলি প্রায় ৩ কোটি ব্যারেল রুশ তেল কিনে নেয়, যা যুদ্ধ পরিস্থিতিতে জোগান সঙ্কট কাটাতে বড় ভূমিকা নেবে।

কেন ভারতমুখী হচ্ছে ট্যাঙ্কারগুলি?

গত কয়েক মাসে ভারত রুশ তেল আমদানি (India Russian Oil Import) কমিয়ে দিয়েছিল। ফলে চিনই হয়ে উঠেছিল রাশিয়ার প্রধান ক্রেতা। কিন্তু আমেরিকার নতুন ছাড় পাওয়ার পর ভারত আবার রুশ তেলের বাজারে সক্রিয় হয়ে ওঠে। এর ফলে চিনমুখী অন্তত সাতটি রুশ ট্যাঙ্কার মাঝপথেই গন্তব্য বদলে ভারতমুখী হয়েছে বলে জানিয়েছে বিশ্লেষক সংস্থা Vortexa।

এখন ভারতের সব বড় রিফাইনারিই অপরিশোধিত রুশ (Crude Oil) তেল কেনার বাজারে রয়েছে। আর এতে স্বাভাবিকভাবেই রুশ তেলের দামও বাড়তে পারে, কারণ এবার জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিও আবার রুশ তেল কেনার অনুমতি পাচ্ছে।

আর কোন ট্যাঙ্কার আসছে ভারতে?

রুশ তেলবাহী ট্যাঙ্কার ছাড়াও আরও একটি বড় জাহাজ, Suezmax Zouzou N., ভারতের সিক্কা বন্দরের দিকে আসছে। শিপ-ডেটা অনুযায়ী, এটি ২৫ মার্চ পৌঁছবে। তবে এই জাহাজটি রুশ তেল নয়, কাজাখিস্তানের CPC Blend তেল বয়ে আনছে। জাহাজটি রাশিয়ার নোভোরোসিস্ক বন্দর থেকে চিনের রিঝাও উপকূলে গিয়েছিল। কিন্তু মার্চের শুরুতে সেখান থেকে ঘুরে এখন ভারতমুখী হয়েছে।

আরব দুনিয়ার যুদ্ধ পরিস্থিতিতে তেল জোগানের ওপর চাপ বাড়ছে। এই অবস্থায় মার্কিন ছাড় ভারতের জন্য বড় সুযোগ হয়ে উঠেছে। এর ফলে চিনের বদলে ভারতই এখন রুশ তেলের অন্যতম বড় গন্তব্য এবং আগামী দিনে আরও ট্যাঙ্কার ভারতমুখী হওয়ার সম্ভাবনা প্রবল।


```