Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পুলিশের ওয়্যারহাউস থেকেই উধাও বোতল বোতল বাজেয়াপ্ত মদ, গাঁজা! টোপ দিতেই ধরা পড়ল চোর 

চোর ধরতে গিয়ে কালঘাম ছুটেছিল দুঁদে পুলিশকর্তাদের। কিন্তু শেষমেশ যে ধরা পড়ল, তার হাতে তো হাতকড়া পরানোরও উপায় নেই! 

পুলিশের ওয়্যারহাউস থেকেই উধাও বোতল বোতল বাজেয়াপ্ত মদ, গাঁজা! টোপ দিতেই ধরা পড়ল চোর 

শেষ আপডেট: 8 November 2023 10:00

দ্য ওয়াল ব্যুরো: চোরের উপর বাটপাড়ি কমবেশি সকলেই জানেন। কিন্তু থানা থেকে ডাকাতি, শুনেছেন কেউ? তাও আবার টাকা-গয়না কিংবা আসবাব নয়, বোতল বোতল মদ! বাদ পড়ল না গাঁজাও! রাজ্যজুড়ে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছিল কাঁড়ি কাঁড়ি মদ, গাঁজা, নেশার অন্য জিনিস। সেসব রাখা হয়েছিল ওয়্যারহাউসে। সেই ওয়্যারহাউস থেকেই উধাও অর্ধেকের বেশি জিনিস। চোর ধরতে গিয়ে কালঘাম ছুটেছিল দুঁদে পুলিশকর্তাদের। কিন্তু শেষমেশ যে ধরা পড়ল, তার হাতে তো হাতকড়া পরানোরও উপায় নেই! 

মধ্যপ্রদেশে ঘটেছে এমন আজব ঘটনা। পুলিশের তরফ থেকেই প্রকাশ্যে আনা হয়েছে এমন আজব চুরির ঘটনা। জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া শ-খানেকের উপর মদের বোতল রাখা হয়েছিল পুলিশের ওয়্যারহাউসে। ছিল গাঁজা সহ অন্য মাদকও। সেখানে নতুন করে বাজেয়াপ্ত হওয়া যিনি রাখতে গিয়ে চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের। দেখা যায়, ঘরের মেঝে ভেসে যাচ্ছে মদে। ছড়িয়ে ছিটিয়ে ইতস্তত পড়ে রয়েছে গাঁজা, আরও কাগজের টুকরো। 

ভাল করে খুঁজতেই ধরা পড়ে চোর। জানা যায়, দুঃসাহসিক চুরির পিছনে রয়েছে ইঁদুর-বাহিনী। আসলে পুরনো ওয়্যারহাউস হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে ইঁদুরের উৎপাত রয়েছে। তারাই মদের প্লাস্টিকের বোতল ফুটো করে দিয়েছে। সেই মদ চুঁইয়ে বেরিয়ে ভিজিয়ে দিয়েছে মেঝে। অন্তত ৬০-৬৫ বোতল মদ এভাবেই গায়েব হয়ে গেছে। রেহাই পায়নি গাঁজার প্যাকেটও। এমনকী, সরকারি নথিপত্রও মনের আনন্দে কুঁচিয়ে কেটেছে মূষিক-বাহিনী। 

ইঁদুর ধরতে শেষমেশ খাবারের টোপ দিয়ে ওয়্যারহাউসের ভিতরে রেখে আসা হয় খাঁচা। তাতেই ধরা পড়েছে এক গাবদা চোর। সেই অপরাধীর ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে মধ্যপ্রদেশ পুলিশের তরফে। বাকিরাও শিগগিরই ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ। তবে বাজেয়াপ্ত হওয়া জিনিস রাখার ব্যাপারে এবার থেকে সতর্ক হচ্ছে পুলিশ। টিনের বাক্সে রাখা হচ্ছে গাঁজা ও অন্য মাদক, নথিপত্র তুলে রাখা হচ্ছে উঁচু তাকে, ইঁদুরের নাগালের বাইরে। 


```