Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভোট গণনার মধ্যেই বড় পদক্ষেপ রাজস্থান কংগ্রেসের! বিধায়কদের রিসর্ট-বন্দির ভাবনা

রবিবার ভোটের ফল বেরনোর পর সোমবারেই জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

ভোট গণনার মধ্যেই বড় পদক্ষেপ রাজস্থান কংগ্রেসের! বিধায়কদের রিসর্ট-বন্দির ভাবনা

শেষ আপডেট: 3 December 2023 09:36

দ্য ওয়াল ব্যুরো: সকাল ৮টা থেকে দেশের চার রাজ্যে শুরু হয়েছে বিধানসভা ভোটের ফল গণনা। তেলেঙ্গানা ছাড়া বাকি তিন রাজ্যে মূলত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুপুরের আগেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। তবে ফল কী হবে, তার আভাস এখনই পাওয়া সম্ভব না হলেও রাজস্থানে জোর তৎপরতা দেখা গিয়েছে কংগ্রেসের মধ্যে। সূত্রের খবর, কংগ্রেস জয়ী বিধায়কদের রিসর্ট-বন্দি করার কথা ভাবছে। তৈরি রাখা হচ্ছে বিশেষ বিমানও। রবিবার ভোটের ফল বেরনোর পর সোমবারেই জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

ভোটের ফলাফল প্রকাশের পর বিধায়ক বা সাংসদ কেনাবেচা এখন জাতীয় রাজনীতিতে অপরিচিত বিষয় নয়। জয়ী দলের বিধায়কদের ভয় দেখিয়ে বা টাকার লোভ দিয়ে নিজেদের দলে টেনে সরকার ফেলে দেওয়ার ঘটনাও বারবার প্রত্যক্ষ করেছেন সাধারণ মানুষ। সেই ভয়ে বিধায়কদের রিসর্টে বন্দি রাখতেও দেখা গিয়েছে বিজয়ী দলকে। রবিবার ভোটের ফলাফল প্রকাশের আগে এমনই ভাবনা কাজ করছে কংগ্রেসের অন্দরে। তবে আদৌ সেসবের প্রয়োজন হবে কিনা, তা স্পষ্ট হবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। আপাতত সেদিকেই তাকিয়ে রাজস্থানও।

২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এবার মরুরাজ্যে ১৯৯টি আসনে ভোট হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় অবধি রাজস্থানে ১০৩ টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৯০টি আসনে। অন্যান্য দল এগিয়ে ৬টি আসলে। রাজস্থানের ট্র্যাডিশন মেনে এবার সেখানে পালাবদল হওয়ার কথা। অর্থাৎ কংগ্রেসকে সরিয়ে আসতে পারে অন্য দল। সেদিক থেকে এগিয়েই রয়েছে বিজেপিই। তবে এখনই নিশ্চিত করে বলা যাবে না যে, হাত সরকারের পতন হতে চলেছে সেখানে। এখনও অনেককিছুই ওলট-পালট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


```