Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ভারতের প্রতি অসম্মানে উত্তাল সংসদ, হাতকড়া পরে বিক্ষোভ বিরোধীদের, জবাব দেবেন জয়শঙ্কর

সংসদের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সকালেই দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

ভারতের প্রতি অসম্মানে উত্তাল সংসদ, হাতকড়া পরে বিক্ষোভ বিরোধীদের, জবাব দেবেন জয়শঙ্কর

দুপুর ২টোর সময় বিরোধীদের দাবিমতো সংসদে দেশের অবস্থানের কথা জানাবেন বিদেশমন্ত্রী।

শেষ আপডেট: 6 February 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ বসবাসকারীদের দেশে ফেরত পাঠানোর কঠোর ব্যবস্থা গ্রহণের আঁচ লেগেছে ভারতের রাজনীতিতেও। বিশেষত যে প্রক্রিয়ায় প্রথম দফায় পশুর মতো করে হাতকড়া পরিয়ে, কোমরে দড়ি বেঁধে ভারতীয়দের মার্কিন সেনার বিমানে পাঠানো হয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। পরিস্থিতি সামাল দিতে না পারায় প্রথমে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি রাখা হয় রাজ্যসভা ও লোকসভা। দুপুরে সভার শুরুতেই ফের হট্টগোল পাকায় শেষপর্যন্ত লোকসভা দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করা দেওয়া হয়।

সংসদের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সকালেই দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের যেরকম অমানবিকভাবে ফেরত পাঠানো হয়েছে, তা নিয়ে আলোচনা করেন দুই নেতা। তারপর সংসদে জানানো হয়, দুপুর ২টোর সময় বিরোধীদের দাবিমতো সংসদে দেশের অবস্থানের কথা জানাবেন বিদেশমন্ত্রী।

লোকসভার স্পিকার ওম বিড়লা সদস্যদের বলেন, সরকার বিরোধীদের দাবিকে গুরুত্ব দিয়ে বিচার করবে। তবে বিষয়টি বিদেশনীতি সম্পর্কিত, তাই সরকারের সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। উল্লেখ্য, এদিনই লোকসভার পর রাজ্যসভায় বিকেল চারটের সময় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও বিরোধীদের সবল চাপের মুখে পড়তে হতে পারে মোদীকে। কংগ্রেসের তরফে ইতিমধ্যেই সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে মুলতুবি প্রস্তাব দেওয়া হয়েছে। 

এদিন সংসদের বাইরে ভারতীয়দের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো নিয়ে বিক্ষোভে শামিল হন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টি অখিলেশ যাদবরা হাতে প্ল্যাকার্ড নিয়ে আমেরিকা ও বিজেপি সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, এসপির এমপি ধর্মেন্দ্র যাদব, কংগ্রেসের গুরজিৎ সিং আউজলা এবং আরও কয়েকজন প্রতিবাদে নিজেরাও হাতকড়া পরে বিক্ষোভ দেখান। কংগ্রেস সদস্য শশী তারুর বলেন, অবৈধভাবে কোনও ভারতীয় সেদেশে বাস করলে তারা ফেরত পাঠাতেই পারে। কিন্তু যেভাবে সেনা বিমানে তাঁদের পাঠানো হয়েছে তা কেবলমাত্র অমানবিকই নয়, ভারতের পক্ষে অপমানজনক। প্রতিটি ভারতীয়র সম্মানকে ভূলুণ্ঠিত করেছে আমেরিকা।


```