Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

যাত্রা থামিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাচ্ছেন রাহুল, বিরক্ত দল

দলীয় সূত্রে খবর, যাত্রা থামিয়ে রাহুলের এই সময় বিদেশ সফরে যাওয়ার সিদ্ধান্তে দলের অনেকেই বিরক্ত।

যাত্রা থামিয়ে অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাচ্ছেন রাহুল, বিরক্ত দল

শেষ আপডেট: 21 February 2024 11:33

দ্য ওয়াল ব্যুরো: ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যেই বিদেশ সফরে যাচ্ছেন রাহুল গান্ধী। ২৭-২৮ ফেব্রুয়ারি তিনি অক্সফোর্ডে ভাষণ দেবেন। তাই ২৬ তারিখ থেকে ছয় দিন যাত্রা বন্ধ থাকবে। ফের শুরু হবে ১ মার্চ। 

দলীয় সূত্রে খবর, যাত্রা থামিয়ে রাহুলের এই সময় বিদেশ সফরে যাওয়ার সিদ্ধান্তে দলের অনেকেই বিরক্ত। দলের অনেকেই মনে করছেন, রাহুলের এই সিদ্ধান্তে যাত্রা গুরুত্ব হারাচ্ছে। ভোটের সময় যা দলের ক্ষতিই করবে। যদিও নেতাদের কেউ এই ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। রাহুল সম্পূর্ণ নিজের মতো কর্মসূচি নিয়ে থাকেন। সিদ্ধান্ত করার পর দলকে জানান, অনুযোগের সুরে বলেন এক প্রবীণ নেতা।

এর আগে সংসদ চলাকালে রাহুল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সফরের পরিকল্পনা করেছিলেন। একই সঙ্গে তখন ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে ছিল। যদিও সমালোচনার মুখে সেই সফর বাতিল করেন।

কংগ্রেসের অনেকেই মনে করেন, বিদেশে রাহুলের ভাষণে দলের কোনও লাভ হয় না। পাল্টা আক্রমণ শানিয়ে লাভবান হয় বিজেপি। তাছাড়া রাহুলের দেশে গণতন্ত্র বিপন্নতার কথা বিদেশে গিয়ে বলা দলে অনেকেরই পছন্দ নয়।

কংগ্রেস নেতৃত্ব অবশ্য বলছে, বিদেশ সফর ছাড়াও এই সময় দিল্লিতে নির্বাচন সংক্রান্ত দলীয় বৈঠকে রাহুলের উপস্থিতি জরুরি। সেই কারণেও যাত্রা বিরতি দরকার। আবার একটি মহল থেকে বলা হচ্ছে, রাহুলের বিশ্রাম দরকার। তাই দিন কয়েক যাত্রা স্থগিত রাখা হল। 

এমনিতেই উত্তর প্রদেশে অমেঠি ও রায়বেরলি ছাড়া বাকি জায়গায় যাত্রা তেমন সাড়া পায়নি। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব শেষ মুহূর্তে জানিয়ে দেন, রাহুলের যাত্রায় যোগ দেবেন না। কংগ্রেসের সঙ্গে এসপি'র আসন বোঝাপড়াও ভেস্তে গিয়েছে। 

কংগ্রেসের অনেকেই মনে করছেন, এই সময় রাহুল ও প্রিয়ঙ্কার হিন্দি বলয়ের এই বড় রাজ্যে মাটি কামড়ে পড়ে থাকা উচিত ছিল। এর আগে ঠিক ছিল প্রিয়ঙ্কা দাদার সঙ্গে বারাণসী থেকে যাত্রায় যোগ দেবেন। তিনিও সূচি বদল করেন। এখন ঠিক হয়েছে, ২৪-২৫ ফেব্রুয়ারি তিনি যাত্রায় যোগদান করবেন।


```