Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

তৃতীয়বার 'বাবা' হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

গত ২০২২ সালের জুলাইতে দ্বিতীয় স্ত্রী গুরুপ্রীত কৌরের সঙ্গে বিয়ে হয় ভগবন্তের। তিনি পেশায় চিকিৎসক।

তৃতীয়বার 'বাবা' হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

শেষ আপডেট: 28 March 2024 17:37

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগেই খুশির খবর পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়িতে। ফুটফুটে কন্যাসন্তান এসেছে ভগবন্ত সিংহ মানের ঘরে। বৃহস্পতিবার নিজেই এক্স হ্যান্ডলে এ' কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, মা ও সন্তান দু'জনেই সুস্থ আছে।

গত ২০২২ সালের জুলাইতে দ্বিতীয় স্ত্রী গুরুপ্রীত কৌরের সঙ্গে বিয়ে হয় আটচল্লিশ বছর বয়সী ভগবন্তের। বছর ত্রিশের গুরপ্রীত পেশায় চিকিৎসক। আদতে হরিয়ানার কুরুক্ষেত্র জেলার বাসিন্দা গুরুপ্রীতের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ ছিল পঞ্জাবের আম আদমি দলের মুখ্যমন্ত্রী ভগবন্তের। তার আগে প্রথম স্ত্রী ইন্দরপ্রীত কৌরের সঙ্গে এক ছেলে ও এক মেয়ে রয়েছে ভগবন্তের। অবশ্য তাঁদের সঙ্গে সম্পর্ক বিশেষ ভাল নয় ভগবন্তের। মেয়ে সীরৎ একাধিকবার তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। 'বাবা' না বলে তাঁকে 'সিএম মান' বলে ডাকেন বলেও খবর হয়েছে। 

তবে আপাতত সেসব অতীত ভুলে নতুন সংসারেই মন দিয়েছেন ভগবন্ত। মেয়ের ছবিও শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে।


```