Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দিল্লিতে রামরাজ্য ফিরছে, ২৭ বছরের বনবাস শেষে মধ্যাহ্নে শপথ রেখার, রাজধানীতে অকাল দেওয়ালি

দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেখা গুপ্তার সঙ্গে মোট ৬ জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন। তাঁদের মধ্যে অন্যতম মুখ হলেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশ বর্মা, কপিল মিশ্র।

দিল্লিতে রামরাজ্য ফিরছে, ২৭ বছরের বনবাস শেষে মধ্যাহ্নে শপথ রেখার, রাজধানীতে অকাল দেওয়ালি

দলের কর্মীদের বাড়িয়ে দেওয়া গোলাপ গ্রহণ করেন গাড়ির উপর দাঁড়িয়ে।

শেষ আপডেট: 20 February 2025 10:58

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দিলেন রেখা গুপ্তা। শপথগ্রহণস্থল রামলীলা ময়দানে পৌঁছানোর আগেই তিনি মন্দিরে যাবেন বলে জানা গিয়েছে। তার আগে বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে থাকা অগণিত সমর্থকদের ইশারা করে আঙুল তুলে বিজয়ের প্রতীক দেখান। একমুখ হাসিতে তিনি দলের কর্মীদের বাড়িয়ে দেওয়া গোলাপ গ্রহণ করেন গাড়ির উপর দাঁড়িয়ে।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কি মুখ্যমন্ত্রীর বাসভবন বহু বিতর্কিত শিশমহলে থাকবেন? সাত তাড়াতাড়ি জবাব দিয়ে রেখা জানিয়ে দেন, নহি নহি। তিনি বলেন, যারা দুর্নীতি করেছে, তাদের প্রতিটি পয়সার হিসাব চোকাতে হবে। উল্লেখ্য দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রেখা গুপ্তার সঙ্গে মোট ৬ জন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেবেন। তাঁদের মধ্যে অন্যতম মুখ হলেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে প্রবেশ বর্মা, কপিল মিশ্র। এছাড়াও থাকবেন মনজিন্দর সিং সিরসা, আশিস সুদ, পঙ্কজকুমার সিং এবং রবীন্দ্র ইন্দরাজ সিং। তবে কাকে কোন দফতর দেওয়া হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই রামলীলা ময়দানের আশপাশে ভিড় জমে গিয়েছে। যানজট সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

২৭ বছর পর আজ, বৃহস্পতিবার দিল্লিতে সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। সেই উপলক্ষে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়। যদিও পরে দলের তরফে জানানো হয়, রবিশঙ্কর প্রসাদ এবং ওমপ্রকাশ ধনখড়কে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদেরই পৌরোহিত্যে নবনির্বাচিত বিধায়করা নতুন দলনেতা ঠিক করেন। তারপর বুধের রাতেই জানিয়ে দেওয়া হয় বানিয়া সম্প্রদায়ের মহিলা মুখ রেখা গুপ্তার নাম।

১০ বছরের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকারের পতন ঘটিয়ে বৃহস্পতিতে রাজধানীর বিখ্যাত রামলীলা ময়দানে শপথ নিতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ ক্যাবিনেট পর্যায়ের ৬ জন মন্ত্রী।দলীয় সূত্রে জানা গিয়েছে, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩৫ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানসূচি থাকবে এইরকম- ১১টা থেকে ১২টার মধ্যে অতিথিরা রামলীলা ময়দানে হাজির হয়ে আসনে বসে পড়বেন। দুপুর ১২টা ১০ মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এবং মন্ত্রিপরিষদে শপথ নেওয়া বিধায়করা আসবেন। তাঁদের স্বাগত জানাবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ১২টা ২৯ মিনিট নাগাদ। তার আগেই অবশ্য চলে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সভাপতি জেপি নাড্ডা প্রমুখ।

মোদী আসার পরে সাড়ে ১২টার সময় পুলিশ ব্যান্ডে বেজে উঠবে জাতীয় সঙ্গীত। ১২টা ৩৫ মিনিটে দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনা মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং নতুন নিয়োগে স্বাক্ষর পর্ব হবে দুপুর ১টা সময়।একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রধানমন্ত্রী রামলীলা ময়দানে রাজধানী শহরের ঝুপড়িবাসীদের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দিল্লির ২৫০টি বস্তির প্রধানরাই মোদীকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।

মুখ্যমন্ত্রী মুখ বাছাই করতে বুধবার সারাদিন তৎপরতা ছিল বিজেপি নেতৃত্বের মধ্যে। শেষমেশ প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ সহ শীর্ষ নেতৃত্ব পাঞ্জাবি রক্ত ও বানিয়া সম্প্রদায়ের কাউকে বেছে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন। কারণ সকলেই জানেন, দিল্লির সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা হলেন পাঞ্জাবি। এছাড়াও ২০২৭ সালে রয়েছে পাঞ্জাব বিধানসভার ভোট। তাই পাঞ্জাবি কাউকে মুখ্যমন্ত্রী করলে পাশের রাজ্যেও জাতের ফায়দা তুলতে পারবে বিজেপি। পাঞ্জাবির পরেই দিল্লিতে রয়েছেন বানিয়ারা। মহিলা মুখ রেখা গুপ্তা যাঁকে নিয়ে খুব চর্চা চলছিল, তিনিও বানিয়া সম্প্রদায়ের।


```