Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে এলওসি-তে হামলা পাকিস্তানের, জম্মু-কাশ্মীরে ফের 'ব্ল্যাকআউট'

ঘোষণার কয়েক ঘণ্টা পরই জম্মু-কাশ্মীর সীমান্তে গুলি চালাতে শুরু করেছে তারা। অর্থাৎ, সংঘর্ষবিরতির চুক্তি ভেঙেছে তারা। 

সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে এলওসি-তে হামলা পাকিস্তানের, জম্মু-কাশ্মীরে ফের 'ব্ল্যাকআউট'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 May 2025 21:19

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলেই ভারত সরকার (Indian Government) ঘোষণা করেছিল যে, পাকিস্তান যুদ্ধবিরতির আর্জি জানিয়েছিল এবং তাঁরা তাতে সম্মত হয়েছে। এদিন বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি চুক্তি (Ceasefire) কার্যকর হয়েছে। কিন্তু দেশটার নাম পাকিস্তান (Pakistan)। এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই জম্মু-কাশ্মীর সীমান্তে (Jammu Kashmir) গুলি চালাতে শুরু করেছে তারা। অর্থাৎ, সংঘর্ষবিরতির চুক্তি ভেঙেছে পাক সেনা। 

এদিন রাত ৮টার কিছু পরই জম্মু-কাশ্মীর সীমান্তে গুলির আওয়াজ পাওয়া যায়। শুধু তাই নয়, জম্মু-শ্রীনগর সহ একাধিক এলাকায় সাইরেন বাজাতে হয়েছে এবং সেখানে ড্রোন হামলা হয়েছে বলে সূত্রের খবর। উধমপুরে একাধিক বিস্ফোরণের শব্দ মিলেছে সেকারণে কিছু অংশে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের বারামুলা, বদগামে গুলির আওয়াজ পাওয়া গেছে। ভূ-স্বর্গ ছাড়াও রাজস্থানের বাজমেড়ে সাইরেন বাজানো হয়েছে। সেখানেও ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে।  

ইতিমধ্যে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, 'সংঘর্ষবিরতি চুক্তির কী হল? গোটা শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।' 

ভারত সরকার জানিয়েছিল, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে পাকিস্তানের ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস’ (DGMO) ফোন করেন ভারতের ডিজিএমও-কে। এর পর দুই দেশের সম্মতিতে স্থির হয়, সন্ধ্যা ৫টা থেকে স্থল, জল ও আকাশপথে সমস্ত রকমের সামরিক অভিযান বন্ধ থাকবে। যুদ্ধবিরতির শর্ত কার্যকর করার জন্য দুই দেশই নিজের নিজের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে। ১২ মে ফের দুই দেশের ডিজিএমও-দের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছিলেন বিদেশ সচিব। কিন্তু দেখা গেল, এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পুরো চিত্র পাল্টে গেল উপত্যকার।

জম্মু-কাশ্মীরের আকাশে ফের 'লাল বিন্দু' দেখা গেছে। মনে করা হচ্ছে, আবার ড্রোন হামলার পরিকল্পনা করেছে পাকিস্তান। পাশাপাশি সীমান্ত থেকে গুলির পাশাপাশি বোমার আওয়াজও মিলেছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর স্থানীয় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। ভেবেছিলেন পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হবে। কিন্তু হল না। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের আসল রূপ সামনে আনল ভারতের প্রতিবেশী দেশ। 


```