Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

অপারেশন সিঁদুরের ৩ বীরাঙ্গনা উর্দি পরে টিভি শোয়ে, চ্যানেলকে তাক করে মুনাফা-তোপ বিরোধীদের

স্বাধীনতা দিবসের বিশেষ টিভি শোয়ে অপারেশন সিঁদুরে যুক্ত তিন মহিলা সেনা অফিসারকে পর্দার সামনে হাজির করা নিয়ে বুধবার তীব্র আপত্তি তুলল বিরোধীরা।

অপারেশন সিঁদুরের ৩ বীরাঙ্গনা উর্দি পরে টিভি শোয়ে, চ্যানেলকে তাক করে মুনাফা-তোপ বিরোধীদের

সোফিয়া কুরেশি, ব্যোমিকা সিং ও প্রেরণা দেওস্থলী।

শেষ আপডেট: 13 August 2025 16:47

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের বিশেষ টিভি শোয়ে অপারেশন সিঁদুরে যুক্ত তিন মহিলা সেনা অফিসারকে পর্দার সামনে হাজির করা নিয়ে বুধবার তীব্র আপত্তি তুলল বিরোধীরা। এক্সবার্তায় কেরল কংগ্রেস বলেছে, সোফিয়া কুরেশি, ব্যোমিকা সিং ও প্রেরণা দেওস্থলীকে টিভি ক্যুইজ শোয়ে আমন্ত্রণ জানানো পেশাগত বাহিনী থাকা যে কোনও দায়িত্বজ্ঞানসম্পন্ন দেশে অভাবনীয় বিষয়।

কেরল কংগ্রেস বলেছে, এই তিন অফিসারকে একটি বেসরকারি বিনোদনমূলক টিভি শো কৌন বনেগা ক্রোড়পতিতে উর্দি পরা অবস্থায় দেখা যাবে। তাঁরা সেখানে অনুষ্ঠান সঞ্চালক বিশিষ্ট প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের সামনে সেনা অভিযানের খুঁটিনাটির বর্ণনা দেবেন। প্রিরেকর্ডেড এই অনুষ্ঠানের বিজ্ঞাপনও দেখানো শুরু হয়ে গিয়েছে। টিভিতে ওই চ্যানেলে তো বটেই, ফেসবুক, ট্যুইটারেরও ঘুরে বেড়াচ্ছে সেই প্রচার। কেরল কংগ্রেসের ব্যাখ্যায়, পেশাদারি সেনাবাহিনী আছে এমন কোনও বড় দেশে এমন কাণ্ড ভাবাই যায় না। কিন্তু এটাই হল নরেন্দ্র মোদীর নব ভারতের দৃষ্টিভঙ্গি।

উদ্ধবসেনার মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদীর অভিযোগ, যে টিভি নেটওয়ার্ক কোম্পানি আর কয়েকদিন পরেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখিয়ে কোটি কোটি টাকা কামাবে, তারাই অপারেশন সিঁদুরের তিন মহিলা মুখকে ক্যুইজ শোয়ে আমন্ত্রণ জানিয়েছে। আমাদের বীরাঙ্গনা সেনাদের উর্দি পরিয়ে বিনোদন চ্যানেলে হাজির করানো হচ্ছে। এই চ্যানেলের মূল মালিকানা হল সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া, যারা ২০৩১ সাল পর্যন্ত এশিয়া কাপ সম্প্রচারের স্বত্বাধিকার কিনেছে। এক্সবার্তায় চতুর্বেদী লিখেছেন, ঠিক তাই, এই কোম্পানিই ভারত-পাকিস্তান ক্রিকেট দেখিয়ে কোটি কোটি টাকা বিজ্ঞাপনী মুনাফা লুটবে আবার তারাই ভারতীয় সেনার গুন গাইবে।

এই অনুষ্ঠানের যে টিজার সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে শোয়ের মঞ্চে তিন সেনা আধিকারিককে বিশাল আড়ম্বরে সাদর স্বাগতম জানাচ্ছেন মেজরসাব অমিতাভ বচ্চন। প্রচার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, কর্নেল সোফিয়া কুরেশি কেন অপারেশন সিঁদুর তা ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, পাকিস্তান এ ধরনের জঙ্গি হামলা বারবার চালিয়ে যাচ্ছে। এর একটা জবাব দেওয়া জরুরি ছিল। সে কারণেই অপারেশন সিঁদুরের পরিকল্পনা করা হয়।


```