Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দানের অভিযোগ নেই, জানাল কোম্পানি

আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের ফাঁকফোঁকর খুঁজে বের করার চেষ্টা চলছে।

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দানের অভিযোগ নেই, জানাল কোম্পানি

গৌতম আদানি।

শেষ আপডেট: 27 November 2024 11:47

দ্য ওয়াল ব্যুরো: গৌতম আদানি, সাগর আদানি এবং কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ বিনীত জৈনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশি দুর্নীতি পরায়ণ আইনে (FCPA) কোনও অভিযোগ নেই বলে সাফ জানাল আদানি গ্রিন এনার্জি লিমিটেড। আদানি গোষ্ঠী ও আদানির বিরুদ্ধে যে প্রচার করা হচ্ছে তাকে অসত্য বলে জানিয়েছে কোম্পানি।

কোম্পানির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, গৌতম আদানি, সাগর আদানি ও বিনীত জৈনের বিরুদ্ধে এফসিপিএ-তে কোনও অভিযোগ আনা হয়নি। কোম্পানির এই তিন ডিরেক্টরকে মূলত সিকিউরিটিজ প্রতারণা চক্রান্তের অভিযোগ রয়েছে, তাও কোনওটিই প্রমাণিত হয়নি। মার্কিন বিচার বিভাগ এবং দায়রা অভিযোগে সেদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে অভিযোগ এনেছে, তাতে ঘুষ অথবা দুর্নীতির কোনও অভিযোগ আনা হয়নি।

এদিকে, আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগের ফাঁকফোঁকর খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বুধবার বলেন, গৌতম আদানি, সাগর আদানির বিরুদ্ধে কোনও এফসিপিএ ধারায় মামলা নেই। প্রচার মাধ্যমের কাছে তিনি বলেন, এই অভিযোগে পাঁচটি চার্জ আনা হয়েছে। কিন্তু, ১ এবং ৫ নম্বরটি অন্য গুলির থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু, গৌতম আদানি এবং সাগরের বিরুদ্ধে কাউন্ট ১ চার্জ নেই। যা ভারতের দুর্নীতি দমন আইনের সমতুল। কাউন্ট ৫ যা বিচারধারায় প্রভাব খাটানো বা বিচার ব্যবস্থায় প্রতিরোধ সৃষ্টি করার চার্জ, তাঁদের বিরুদ্ধে এ অভিযোগও নেই। কিছু বিদেশি বলে নামোল্লেখ রয়েছে, বলেন রোহতগি।


```