Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শুটারদের অস্ত্র সরবরাহ করা ‘পলাতক'কে ধরল পুলিশ, বাবা সিদ্দিকি খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০

১২ অক্টোবর, শনিবার মুম্বইয়ের বান্দ্রার নির্মল নগরে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হল।

শুটারদের অস্ত্র সরবরাহ করা ‘পলাতক'কে ধরল পুলিশ, বাবা সিদ্দিকি খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০

বাবা সিদ্দিকি

শেষ আপডেট: 20 October 2024 23:36

দ্য ওয়াল ব্যুরো: বাবা সিদ্দিকির খুনের ঘটনায় মুম্বই পুলিশের জালে আরও একজন। রবিবার অপরাধদমন শাখার আধিকারিকেরা গ্রেফতার করলেন শুটারদের অস্ত্র সরবরাহকারীকে। খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। গ্রেফতারির পর এনসিপি নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০।

ভগৎ সিং ওরফে ওম নামে ওই যুবক রাজস্থানের উদয়পুরের বাসিন্দা হলেও কাজের সূত্রে মুম্বইতে থাকতেন। খুনের ঘটনায় আগেই অভিযুক্ত দুই শুটারকে গ্রেফতার করেছিল পুলিশ। যাদের একজনের নাম গুরমেল সিং এবং অন্যজন ধর্মরাজ কাশ্যপ। তাদের লাগাতার জিজ্ঞাসাবাদের পর একাধিক নাম উঠে এসেছিল। সেই তালিকাতেই নাম ছিল অভিযুক্ত ভগৎ সিং-এর।

১২ অক্টোবর, শনিবার মুম্বইয়ের বান্দ্রার নির্মল নগরে ছেলে জিশানের অফিসের সামনে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। ঘটনায় তখনও পর্যন্ত নয় জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ২ জনকে প্রথমে খুনের সুপারি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। তারা বাবা সিদ্দিকিকে খুন করবে না বলে জানিয়ে দেয়। তারপর উত্তরপ্রদেশের ধরমরাজ কাশ্যপ, গুরমেল সিং ও শিবকুমার গৌতমের সঙ্গে কথা বলা হয়। 

উত্তরপ্রদেশের বাসিন্দা, তাই বাবা সিদ্দিকি সম্পর্কে তেমন কিছু জানবে না, এটা ধরেই নিয়েই ওই তিনজনের সঙ্গে কথা বলা হয় ও তাদের খুনের সুপারি দেওয়া হয়। ঘটনার দিন বাবা সিদ্দিকির সঙ্গে যে কনস্টেবল ছিলেন তাঁকে সাসপেন্ড করেছে মুম্বই পুলিশ। এখনও তদন্ত চলছে। 

এই ঘটনার সঙ্গেই ফের শিরোনামে উঠে এসেছে বিষ্ণোই গ্যাং। মথুরায় তিনজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এই গ্যাং-এর সঙ্গে যুক্ত এক শার্প শ্যুটার, যে দিল্লির জিম মালিক খুনের সঙ্গেও জড়িত, তাকে জেলে বসে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায় সম্প্রতি। গত বৃহস্পতিবার ঘটনায় তিনজন পুলিশকে সাসপেন্ড করা হয়। 


```