Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দিল্লির মুখ্যমন্ত্রী পদে বাঁসুরিকেই কি বেছে নিচ্ছেন মোদী-শাহ? মঙ্গলবার থেকেই গুঞ্জন বেড়েছে

সূত্রের মতে, বুধ বা বৃহস্পতিবারের মধ্যে দিল্লিতে পরিষদীয় দলের বৈঠক ডেকে দেবে বিজেপি।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে বাঁসুরিকেই কি বেছে নিচ্ছেন মোদী-শাহ? মঙ্গলবার থেকেই গুঞ্জন বেড়েছে

ফাইল ছবি

শেষ আপডেট: 19 February 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। তার পর থেকে প্রায় ১০ দিন অতিবাহিত, দিল্লিতে মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও ঘোষণা করেনি বিজেপি। এই সংকট বিজেপির নতুন নয়। অতীতেও কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী বাছতে বিজেপি হিমশিম খেয়েছিল। এক সময়ে কিরণ বেদীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিলেন অমিত শাহ-নরেন্দ্র মোদী। 

কিন্তু এবার? সূত্রের মতে, আজ বা কালের মধ্যে দিল্লিতে পরিষদীয় দলের বৈঠক ডেকে দেবে বিজেপি। তার পর আনুষ্ঠানিক ভাবে বিধানসভার নেতা তথা মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তবে মঙ্গলবার থেকেই এ ব্যাপারে গুঞ্জন বেড়েছে বাঁসুরি স্বরাজের সম্ভাবনা নিয়ে। 

কে এই বাঁসুরি স্বরাজ? (Who is Bansuri Swaraj)

বিজেপির প্রয়াত নেত্রী তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি। ২০২৪ সালের লোকসভা ভোটে নয়াদিল্লি আসনে জিতে সাংসদ হয়েছেন তিনি। দিল্লির এই আসনটি খুবই মর্যাদাপূর্ণ। কারণ অতীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বাঁসুরি স্বরাজ ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে, ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক। এরপর তিনি আইন নিয়ে পড়াশুনা করেন এবং লন্ডনে ব্যারিস্টার হিসাবে তালিকাভুক্ত হন। পরে উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট ক্যাথরিনস কলেজ থেকে স্নাতকোত্তর পাশ করেছেন বাঁসুরি।

আইন পেশায় বাঁসুরি স্বরাজের ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। রিয়েল এস্টেট, করব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি এবং বিভিন্ন ফৌজদারি মামলায় দক্ষতা রয়েছে তাঁর। হরিয়ানা রাজ্য-র পক্ষে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড তিনি। 

বাঁসুরি স্বরাজ ২০২৩ সালের মার্চ মাসে দিল্লি বিজেপির আইনি শাখার সহ-আহ্বায়ক হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। এরপর দল তাঁকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করে। আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতীকে পরাস্ত করে বিপুল ব্যবধানে জিতে যান সুষমা কন্যা। 

বরাবরই অরবিন্দ কেজরিওয়ালের কড়া ও কট্টর সমালোচক বাঁসুরি। এবার বিধানসভা ভোটেও আপের বিরুদ্ধে তাঁর প্রজার নজর কেড়েছে। তা ছাড়া রাজনীতিতে বাঁসুরির নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বহুবার দলের ঘরোয়া আলোচনায় প্রশংসা করেছেন। 

বাঁসুরি স্বরাজের বাবা তথা সুষমা স্বরাজের স্বামী স্বরাজ কৌশলও ছিলেন বিশিষ্ট আইনজীবী। তা ছাড়া মিজোরামের গভর্নর ছিলেন স্বরাজ কৌশল। সুপ্রিম কোর্টে মাত্র ৩৪ বছর বয়সে সিনিয়র অ্যাডভোকেট হয়েছিলেন স্বরাজ। সেও একপ্রকার রেকর্ড।


```