Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

Budget Live 2025: বাজেট তৈরির নেপথ্যে কারা, চিনে নিন নির্মলা সীতারামনের টিমকে

২০২৫ সালের বাজেট নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। কী থাকবে আমজনতার জন্য, কতটা সফল হবে এই বাজেট, তা নিয়ে নানা আলোচনা।

Budget Live 2025: বাজেট তৈরির নেপথ্যে কারা, চিনে নিন নির্মলা সীতারামনের টিমকে

নির্মলা সীতারামন

শেষ আপডেট: 1 February 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: এই নিয়ে টানা অষ্টমবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫ সালের বাজেট নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। কী থাকবে আমজনতার জন্য, কতটা সফল হবে এই বাজেট, তা নিয়ে নানা আলোচনা। তবে এই বাজেট তৈরির নেপথ্যে কারা রয়েছেন, নির্মলা সীতারামনের টিমকে চিনে নিন। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর টিমে রয়েছেন মূলত ৬ জন। তাঁরা হলেন চিফ ইকোনমিক অ্যাডভাইজার ভি অনন্ত নাগেশ্বরন, এক্সপেডিচার সেক্রেটারি মনোজ গোভিল, ইকোনমিক অ্যাফেয়ার সেক্রেটারি অজয় শেঠ, ফিন্যান্স অ্যান্ড রেভেনিউ সেক্রেটারি তুহিন কান্ত পাণ্ডে, ডিআইপিএএম সেক্রেটারি অরুনিশ চাওলা এবং ফিন্যান্সিয়াল সার্ভিস সেক্রেটারি এম নাগারাজু। 

ভি অনন্ত নাগেশ্বরন আইআইএম আহমেদবাদের ছাত্র ছিলেন। বাজেট পেশের আগে অর্থনৈতিক সার্ভের কাজের সঙ্গে তিনি যু্ক্ত ছিলেন। যদিও এই বছরই তিনি অবসর নিতে চলেছেন। মনোজ গোভিল আইআইটি কানপুরের ছাত্র। মধ্যপ্রদেশের বাসিন্দা ১৯৯১ সালের ব্যাচের আইএএস অফিসার ছিলেন তিনি। ২০২৪ সালেই সেক্রেটারি হিসেবে কাজ শুরু করেন। 

অজয় শেঠ ২০২১ সাল থেকে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের নেতৃত্বে রয়েছেন। বাজেটের চূড়ান্ত নথি তৈরির দায়িত্ব তাঁর ওপরই ছিল। অন্যদিকে তুষার কান্ত পাণ্ডে ওড়িশা ক্যাডারের একজন আইএএস অফিসার। চলতি মাসেই তিনি নিজের নতুন দায়িত্ব পান। অরুনিশ চাওলা বিহার ক্যাডারের একজন আইএএস অফিসার। নির্মলা সীতারামনের টিমের অন্যতম পরামর্শদাতা তিনি। আর এম নাগারাজু হলেন ত্রিপুরার ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার। 

শনিবার বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বাজেট উৎপাদন বৃদ্ধি, সর্বাত্মক উন্নয়ন, বেসরকারি বিনিয়োগে জোর দেবে। আমাদের লক্ষ্য হল বিকশিত ভারত। একইসঙ্গে জানান, বাজেটে ৬টি ক্ষেত্রকে সংস্কারের দিকে নজর দেওয়া হয়েছে। সেগুলি হল, কর সংস্কার, বিদ্যুৎ, নগরোন্নয়ন, খনি, ব্যাঙ্কিং এবং রেগুলেটরি সংস্কার।


```