Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মীরাট কাণ্ড: কালা জাদুতে বিশ্বাসী সাহিলকে মায়ের 'আত্মা' সেজে ভুল বুঝিয়েছিলেন মুসকান!

সাহিলের মৃত মায়ের নামে প্রোফাইল খুলে তাঁর সঙ্গে কথা বলতেন মুসকান। এ ভাবেই সাহিলকে প্ররোচিত করে সৌরভকে খুন করার জন্য উস্কান তিনি।

মীরাট কাণ্ড: কালা জাদুতে বিশ্বাসী সাহিলকে মায়ের 'আত্মা' সেজে ভুল বুঝিয়েছিলেন মুসকান!

ফাইল ছবি

শেষ আপডেট: 25 March 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুতে (Black Magic) বিশ্বাসী ছিলেন সাহিল। ভীষণভাবে কুসংস্কার মানতেন। স্বামী সৌরভকে খুন করার জন্য এই বিষয়টিকেই হাতিয়ার করেছিলেন মুসকান। সাহিলের মৃত মা সেজে তাঁকে 'বশে' এনেছিলেন তিনি! সম্প্রতি মীরাট কাণ্ডে (Meerut Murder Case) পুলিশের হাতে যে তথ্য এসেছে তাতে এই ব্যাপারটিই পরিষ্কার হয়েছে। 

মুসকান এবং সাহিলের ফোন ঘেঁটে স্ন্যাপচ্যাটের তথ্য হাতে পেয়েছে পুলিশ। তা দেখে তারা বুঝতে পেরেছেন, সাহিলের মৃত মায়ের নামে প্রোফাইল খুলে তাঁর সঙ্গে কথা বলতেন মুসকান। এ ভাবেই সাহিলকে প্ররোচিত করে সৌরভকে খুন করার জন্য উস্কান তিনি। পুলিশ জানতে পেরেছে, মায়ের মৃত্যুর পর বিষাদে চলে গেছিলেন সাহিল। বিষয়টি জানতেন মুসকান। তাই সোশ্যাল মাধ্যমে তাঁর মায়ের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন তিনি। 

মায়ের আত্মা সেজে স্ন্যাপচ্যাটের মাধ্যমে মুসকান সাহিলকে একাধিক মেসেজ করেছিলেন। সাহিলকে তাঁর মা 'সেজে' মুসকান বলেছিলেন, ''রাজা, আমাকে ক্ষমা করো। আমি আর তোমার সঙ্গে কথা বলতে আসব না। তবে এখন থেকে যা হবে, তা কেউ আটকাতে পারবে না। কিন্তু আলৌকিক শক্তি তোমাকে রক্ষা করবে।'' মুসকান আরও লেখেন, ''আমি মুসকানকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। সব পরীক্ষায় ও পাশ করেছে। মুসকানের হাতেই সৌরভের মৃত্যু লেখা আছে। তুমি ওর খেয়াল রেখো। আমাদের পূর্বপুরুষ সবাই ওকে আশীর্বাদ করছে।'' সূত্র মারফৎ জানা গেছে, সোশ্যাল মাধ্যমে তিনটি অ্যাকাউন্ট খুলে সাহিলের সঙ্গে কথা বলতেন মুসকান। 

মীরাট কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। তাতে বলা হয়েছে, মৃত সৌরভের হৃৎপিণ্ডে ৩ বার পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়াও শরীরের একাধিক অংশে কোপ মারা হয়েছিল। আর শরীর ফালাফালা করেছেন তাঁর স্ত্রী মুসকানই। সৌরভের পেটের উপর বসেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। ময়নাতদন্তে আরও বলা হয়েছে, সৌরভের গলা কাটা, পা কেটে ফেলা এবং দেহ টুকরো টুকরো করে ফেলার প্রমাণ পাওয়া গেছে।   

প্লাস্টিকের ড্রামে সৌরভের ১৫ টুকরো করা মৃতদেহ রেখে সিমেন্ট দিয়ে দিয়েছিলেন মুসকান। তারপর তা সম্পূর্ণভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে সাহিলের সঙ্গে চলে গেছিলেন হিমাচল প্রদেশে। পরিকল্পনা ছিল, ঘুরে এসে সৌরভের দেহ লোপাট করে দেবেন তারা। কিন্তু ফেরার পর দেহ লোপাট করতে গিয়েই ধরা পড়ে যান মুসকান। তারপরই প্রকাশ্যে আসে হাড়হিম করা এই ঘটনা।


```