Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মায়ের থেকে টাকা চেয়ে পাননি, রাগে মদ খেয়ে বিদ্যুতের তারের উপর শুয়ে পড়লেন যুবক! দেখুন ভিডিও

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

মায়ের থেকে টাকা চেয়ে পাননি, রাগে মদ খেয়ে বিদ্যুতের তারের উপর শুয়ে পড়লেন যুবক! দেখুন ভিডিও

বিদ্যুতের তারে শীতঘুম যুবকের

শেষ আপডেট: 2 January 2025 16:48

দ্য ওয়াল ব্যুরো: শরীরের পক্ষে ক্ষতিকর জেনেও মদ্যপান থেকে মানুষকে দূরে সরানো মুশকিল। বারবার সতর্ক বার্তা দেওয়া হলেও সে কথা যেন কানেই ঢুকতে চায় না। অতিরিক্ত মদ্যপান করে দুর্ঘটনার খবর হামেশাই সামনে আসে। অনেকে আবার এমন কাণ্ড ঘটিয়ে বসেন যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। তেমনই এক কাণ্ড করে রীতিমতো সাড়া ফেলে দিলেন এক যুবক। মদ্যপ অবস্থায় বিদ্যুতের খুঁটিতে উঠে তারের উপর শান্তির ঘুম দিতে দেখা গেল তাঁকে।

এমন ঘটনা তো আর সবসময় দেখা যায় না। সে কারণে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ৩২ বছর বয়সি যুবকের ভয়ঙ্কর কীর্তিকলাপ দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়।

ভিডিওতে দেখা যাচ্ছে, গলা পর্যন্ত মদ খেয়ে সোজা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন তিনি। কোনওদিকেই তখন খেয়াল নেই তাঁর। নেশাগ্রস্ত অবস্থায় বিদ্যুতের খুঁটিই যেন যুবকের কাছে শান্তির আশ্রয়।

অন্ধ্রপ্রদেশের মান্যম জেলার ঘটনা। জানা গেছে, ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে বিষয়টি নজরে আসতে পথচলতি মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করেন। অনেকেই এগিয়ে যান বিদ্যুতের খুঁটি থেকে যুবককে নীচে নামাতে। কিন্তু কোনও কথাই না না তুলে উল্টে বিদ্যুতের খুঁটি থেকে তারের উপর চড়ে বসেন তিনি। কিছুক্ষণ পর সেখানেই ঘুমিয়ে পড়তে দেখা যায় তাঁকে।

যদিও যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে নীচ থেকে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে স্থানীয়রাই তাঁকে নীচে নামিয়ে আনে। নেশার ঘোর তখনও কাটেনি যুবকের। সোশ্যাল মিডিয়ায় যুবকের কীর্তি ভাইরাল হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মায়ের কাছে টাকা না পেয়ে রাগে মদ্যপ অবস্থায় এমন সিদ্ধান্ত নেন যুবক।


```