Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

অনলাইনে বিষ নিয়ে সার্চ, ‘দৃশ্যম’ ছবির অনুপ্রেরণায় বোনদের খুন, জেরায় স্বীকারোক্তি দাদার

অনলাইনে বিষ নিয়ে সার্চ করে দুই বোনকে খুন করে দাদা। ‘দৃশ্যম’ ছবির অনুপ্রেরণায় বোনদের খুনের পরিকল্পনা করেন বলে জেরায় স্বীকার করেছেন যুবক।

অনলাইনে বিষ নিয়ে সার্চ, ‘দৃশ্যম’ ছবির অনুপ্রেরণায় বোনদের খুন, জেরায় স্বীকারোক্তি দাদার

শেষ আপডেট: 25 October 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো: একে নিজের উপার্জনের টাকায় ভাগ বসাচ্ছে বোনেরা। তার উপর দিতে হবে বাবার সম্পত্তির ভাগও। তাই বিষ খাইয়ে দুই বোনকে খুন করার পরিকল্পনা করে দাদা! এ যেন দৃশ্যম ছবির বাস্তবিক রূপ! আর সেই সিনেমা দেখেই মাথায় আসে বোনদের খুনের পরিকল্পনা!জেরায় পুলিশকে এমনটাই জানিয়েছেন ওই অভিযুক্ত সরকারি চাকুরে। 


অভিযুক্ত গণেশ মোহিত মুম্বইয়ের পালঘরের বাসিন্দা। দুই বোনকে খুনের জন্য তিনি অনলাইনে বিষপ্রয়োগ সংক্রান্ত ৫৩ রকমের সার্চ করছিলেন। গন্ধহীন বিষ থেকে মিষ্টি স্বাদের বিষ, অভিযুক্ত সার্চ করেছিলেন এমনই বিভিন্ন বিষয়ে। এমনকী, বিষপ্রয়োগ করার পর কতদিন পরে মৃত্যু হতে পারে তা নিয়েও বিশদে অনলাইনে চর্চা করেছিলেন তিনি। ধৃতের মোবাইল ফোন ঘেঁটে পাওয়া সেই তথ্য দেখে তাজ্জব হয়ে গিয়েছেন তদন্তকারীরা। 

জেরায় অভিযুক্ত যুবক জানিয়েছেন, তিনি গত  ১৫ অক্টোবর মা ও বোনদের নিয়ে নবরাত্রির অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। ঠিক হয়, এক আত্মীয়ের বাড়ি যাবে তাঁরা। ওই আত্মীয়দের সঙ্গে তাঁদের জমি সংক্রান্ত বিবাদ ছিল। খুন করে সেই দায় ওই আত্মীয়দের ঘাড়ে চাপানোরই পরিকল্পনা ছিল গণেশের।


ঠিক কীভাবে খুনের পরিকল্পনা করা হয়েছিল? অভিযুক্তের দাবি, তিনি নিজে স্যুপের সঙ্গে ইঁদুর মারার বিষ মিশিয়ে খাইয়েছিলেন বোনদের। পরে ঘরে রাখা জলের বোতল থেকে জলও খাওয়ায় বোনেদের। আত্মীয়রা জলে বিষ মিশিয়ে রেখেছে বলে বোনদের বোঝাতে থাকে।  এরপর ১৭ ও ২০ অক্টোবর মৃত্যু হয় তাঁর দুই বোনের। এদিকে আত্মীয়রা বারান্দায় থাকা জলের বোতলে কিছু মেশাচ্ছেন এমন কোনও ফুটেজ সিসিটিভি ঘেঁটে পাওয়া যায়নি। তখনই পুলিশ জানতে পারে যে গণেশের সঙ্গে বোনেদের ঝামেলা চলছিল। তাঁকে জ্জিজ্ঞাসাবাদ করতে বয়ানে অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর জেরার মুখে ভেঙে পড়ে অপরাধ কবুল করেন যুবক।


```