Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মহুয়ার সাংসদ পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন লোকসভার সচিবালয়ের

সূত্রের খবর, দেশের শীর্ষ আদালতের বেঞ্চকে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনসভার অভ্যন্তরীণ কার্যপদ্ধতিতে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না।

মহুয়ার সাংসদ পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন লোকসভার সচিবালয়ের

Mohua Maitra

শেষ আপডেট: 12 March 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো: ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে গত ডিসেম্বরে তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ খারিজ হয়ে গেছিল। লোকসভার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মহুয়া। সেই ঘটনায় গত ৩ জানুয়ারি লোকসভার সচিবালয়কে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ।

এ ব্যাপারে এবার আদালতের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল লোকসভার সচিবালয়। সূত্রের খবর, দেশের শীর্ষ আদালতের বেঞ্চকে লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনসভার অভ্যন্তরীণ কার্যপদ্ধতিতে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না। এ ব্যাপারে সংবিধানের ১২২ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে জানানোও আছে। 

মহুয়ার বিরুদ্ধে টাকা এবং দামি উপহারের বিনিময়ে ব্যবসায়ী এবং শিল্পপতি দর্শন হীরানন্দানিকে লোকসভার ওয়েবসাইটের লগইন ক্রেডেনশিয়ালস দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মহুয়াকে দোষী সাব্যস্ত করেছিল লোকসভার এথিক্স কমিটি। তাঁর সাংসদ পদও খারিজ করে দেওয়া হয়। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। 

তিনি জানিয়েছিলেন, এই ঘটনায় এথিক্স কমিটির তাঁকে বহিষ্কার করার ক্ষমতা নেই এবং হীরানন্দানির কাছ থেকে তাঁর ঘুষ নেওয়ার কোনও প্রমাণ নেই। তিনি আরও জানান, এথিক্স কমিটি তাঁকে হীরানন্দানি এবং তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদরাইকে জেরা করার অনুমতি দেয়নি, যিনি আসলে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন। 

মহুয়ার অভিযোগের ভিত্তিতে লোকসভার সচিবালয়ের কাছে জবাবদিহি চেয়ে নোটিস দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এবি।য়েই সংবিধানের ১২২ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে লোকসভার সচিবালয় আদালতের এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলল। এ ব্যাপারে মহুয়ার কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।


```