Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

'উনি একটু ঝগড়ুটে গোছের', কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ কল্যাণের

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) মন্তব্য ঘিরে সম্প্রতি রাজনৈতিক তরজা চলছে। এ বার তাঁকেও ব্যক্তিগত আক্রমণে বিঁধলেন কল্যাণ।

'উনি একটু ঝগড়ুটে গোছের', কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ কল্যাণের

নির্মলা সীতারামন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 February 2026 17:18

দ্য ওয়াল ব্যুরো: কোনও কালেই তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না। নিজের দলের লোক হোক বা বিরোধী (Opposition)। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান শ্রীরামপুরের (Serampore) তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পশ্চিমবঙ্গের (West Bengal) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) মন্তব্য ঘিরে সম্প্রতি রাজনৈতিক তরজা চলছে। এ বার তাঁকেও ব্যক্তিগত আক্রমণে বিঁধলেন কল্যাণ।

শ্রীরামপুরের সাংসদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘ঈর্ষা’ করেন নির্মলা। এমনকি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর (Finance Minister) যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাল্টা কড়া জবাব দিয়েছে বিজেপিও (BJP News)।

নির্মলাকে নিশানা করে কল্যাণ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এটা আজকের কথা নয়, গত সাত-আট বছর ধরে দেখে আসছি। কেন এত ঈর্ষা? উনি জীবনে কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, মুখ্যমন্ত্রীও (Chief Minister) হতে পারবেন না, প্রদেশের নেত্রীও হতে পারবেন না। রাজ্যসভা (Rajya Sabha) থেকে জিতিয়ে এনে রাখা হয়। জানি না কীসের কারণে। যাকে-তাকে অর্থমন্ত্রী (Finance Minister) বলা যায় না। অর্থনৈতিক বিষয় সামলানোর সামর্থ্য বা অভিজ্ঞতা ওঁর নেই। একটু ঝগড়ুটে গোছের।”

কল্যাণের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তরজা। বিজেপি (BJP Leader) নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) পাল্টা বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলার আগে জানতে চাই, তাঁর হাতে বোতল ছিল কি না। হাতে বোতল নিয়ে তিনি সংসদে কী করেছেন, তা সকলে জানেন। এখন তাঁর অভ্যাস হয়ে গিয়েছে নেত্রী ও যুবরাজের মনোযোগ আকর্ষণ করা। আগে লোকসভায় যে পদে ছিলেন, সেই পদ ফিরে পাওয়ার আশায় অন্যদের চেয়ে আরও আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া দিচ্ছেন।”

প্রসঙ্গত, বুধবার সংসদে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা (WB Law and Order) পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নির্মলা সীতারামন। দুর্গাপুরের একটি মেডিক্যাল (Durgapur Medical College) কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। সেই সঙ্গে নদিয়ার কালীগঞ্জে (Kaliganj) বোমাবাজিতে তামান্না খাতুনের (Tamanna Khatun) মৃত্যুর ঘটনাও তোলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সমালোচনা করে নির্মলা মন্তব্য করেন, “বাংলায় বোমা চলে, আইন চলে না।” কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ওই মন্তব্যের জবাব দিতেই এ দিন সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 


```