Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কাশ্মীরে গুলিবিদ্ধ পর্যটক দম্পতি, মৃত্যু বিজেপি নেতার, প্রশ্নের মুখে নিরাপত্তা

পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা।

কাশ্মীরে গুলিবিদ্ধ পর্যটক দম্পতি, মৃত্যু বিজেপি নেতার, প্রশ্নের মুখে নিরাপত্তা

জঙ্গি হামলার পর সেনার তল্লাশি অভিযান।

শেষ আপডেট: 19 May 2024 12:25

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মধ্যে ফের জঙ্গি হামলা কাশ্মীরের দুটি এলাকায়। বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পর্যটক দম্পতি। অন্য একটি ঘটনায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে বিজেপির স্থানীয় এক নেতার। দুটি ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

সংবাদ সংস্থা সূত্রের খবর, শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পহেলগাঁওয়ের কাছে। ওই এলাকাটি পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর নজরদারির মধ্যে পড়ে। সেখানে পর্যটক দম্পতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। 

জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরের বাসিন্দা ফারহা ও তাবরেজ কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সন্ধেয় আচমকা জঙ্গিদের ছোড়া গুলিতে জখম হন ফারহা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তারবেজও। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

অপর ঘটনাটি ঘটেছে শোপিয়ানের হুরপোরা এলাকায়। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে শেখ আজাজ আহমেদ নামে এক বিজেপি নেতার। 

এর আগে গত ৫মে জম্মু ও কাশ্মীরের পুঞ্চেতে বায়ুসেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছিল এক জওয়ানের। গুরুতর জখম হয়েছিলেন বায়ুসেনার চার জওয়ানও। 

আগামী ২৫ মে ষষ্ট দফায় অনন্তনাগ-রাজৌরি আসনে ভোট রয়েছে। তার আগে জঙ্গি হামলার ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্নের মুখে পর্যটক নিরাপত্তাও। ঘটনার পরই তল্লাশি অভিযানে নেমেছে সেনা।


```