Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

পরিবারতন্ত্র নিয়ে আক্রমণের জবাবে মোদীকে কটাক্ষ লালুর, আপনি নিঃসন্তান তো আমরা কি করব!

মোদীর আক্রমণের কড়া জবাব লালুপ্রসাদ দিয়েছেন পাটনার গান্ধী ময়দানের সভা থেকে। 

পরিবারতন্ত্র নিয়ে আক্রমণের জবাবে মোদীকে কটাক্ষ লালুর, আপনি নিঃসন্তান তো আমরা কি করব!

শেষ আপডেট: 4 March 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদীর কথায়, দুর্নীতি আর পরিবারতন্ত্র দেশের রাজনীতির সবচেয়ে বড় বিপদ। এই দুই প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিবারই নিশানা করেন লালুপ্রসাদ যাদবকে। শনিবার বিহারের ঔরঙ্গাবাদ এবং বেগুসরাইয়ে প্রধানমন্ত্রীর জনসভা তার ব্যতিক্রম ছিল না। মোদীর সেই আক্রমণের কড়া জবাব লালুপ্রসাদ দিয়েছেন পাটনার গান্ধী ময়দানের সভা থেকে। 

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রধানমন্ত্রীর হিন্দু পরিচয় নিয়েই প্রশ্ন তোলেন গোড়ায়। বলেন, আপনি কেমন হিন্দু। আপনার মা মারা গেলেন। অথচ আপনি চুল দাড়ি কাটলেন না। এটা তো হিন্দুদের ন্যূনতম রীতি। বাবা-মা, পরিবারের কেউ মারা গেলে শোকে চুল দাড়ি কেটে ফেলতে হয়। 

এর পরই আরজেডি সুপ্রিমো সরব হন পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, 'ইদানীং আপনি কথায় কথায়, পরিবারবাদী, পরিবারবাদী বলে চিৎকার করছেন। বিশেষ করে যে নেতাদের অনেকগুলি করে সন্তান আছে।' লালুর সাফ কথা, 'রাজনৈতিক পরিবারের ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, এটাই তো স্বাভাবিক। আপনার কোনও সন্তান নেই। তাতে আমরা কি করতে পারি!'

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদী বিবাহিত হলেও কোনও দিনই তিনি সংসার করেননি। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নেই। বস্তুত, তিনি যে বিবাহিত, ২০১৪- র লোকসভা ভোটের আগে পর্যন্ত সরকারিভাবে তা জানাননি নরেন্দ্র মোদী। সেবার ভোটের হলফনামায় তিনি বিয়ের কথা উল্লেখ করেন। 

অন্যদিকে, লালুপ্রসাদের নয় সন্তান। সরকারের জন্ম নিয়ন্ত্রণ বিধি উপেক্ষা করার ব্যাখ্যাও দিয়েছেন নানা সময়ে। বলেছেন, জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধীর জবরদস্তি নাশবন্দি করিয়ে পুরুষদের সন্তানের জন্ম দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছিলেন। ওই সিদ্ধান্তের প্রতিবাদে নয় সন্তানের জন্ম দিয়েছিলেন। 

বলে রাখা ভাল, জরুরি অবস্থার বিরুদ্ধে লালুপ্রসাদের আন্দোলনে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিজেপি নেতা সুশীল মোদী। নীতীশ এক সন্তানের পিতা। তাঁর পুত্র রাজনীতির ধারেকাছে নেই। তিনি শারীরিক ও মানসিকভাবেও পুরোপুরি সুস্থ নন। অন্যদিকে, নরেন্দ্র মোদীর মতো বিহারের সুশীল মোদীও নিঃসন্তান। তবে বিহারের মোদী পুরোদস্তুর সংসারী মানুষ। তাঁর স্ত্রী খ্রিষ্টান ধর্মাবলম্বী। পেশায় ছিলেন নার্স।


```