Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বুধবার সকাল ১১টায় ICSE ও ISC-র ফলপ্রকাশ, পরীক্ষার ২৫ দিনের মধ্যে বেরোচ্ছে রেজাল্ট

চলতি বছরের ICSE ও ISC পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামীকাল, বুধবার।

বুধবার সকাল ১১টায় ICSE ও ISC-র ফলপ্রকাশ, পরীক্ষার ২৫ দিনের মধ্যে বেরোচ্ছে রেজাল্ট

পরীক্ষার ২৫ দিনের মধ্যে রেজাল্ট

শেষ আপডেট: 29 April 2025 23:36

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের ICSE ও ISC পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামীকাল, বুধবার। কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) বোর্ড জানিয়েছে, ৩০ এপ্রিল, মঙ্গলবার, সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। দিল্লিতে বোর্ডের সদর দফতরে আয়োজিত একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করা হবে। ফলাফল জানা যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট মারফতও।  

২০২৪ সালে ICSE পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ মে, আর ISC-এর ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল প্রকাশ আগেভাগেই হচ্ছে। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে আগে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, এবার হঠাৎ করেই নির্ধারিত হল দিনক্ষণ।  

২০২৫ সালের ICSE (দশম শ্রেণি) ও ISC (দ্বাদশ শ্রেণি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি থেকে মার্চ-এপ্রিলের মধ্যে।  

- ICSE পরীক্ষা শুরু হয় ১৮ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ২৭ মার্চে।  
- ISC পরীক্ষা শুরু হয় ১৩ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ৫ এপ্রিল।  

চলতি বছরে ICSE পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২,৫৩,৩৮৪ জন। তার মধ্যে ১,৩৫,২৬৮ জন ছাত্র ও ১,১৮,১১৬ জন ছাত্রী। পরীক্ষা নিয়েছে মোট ২,৮০৩টি স্কুল, যার মধ্যে রয়েছে ভারত ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, কিছু বিষয়ের পরীক্ষা সকাল ৯টা থেকে, আবার কিছু পরীক্ষা শুরু হয়েছে সকাল ১১টা থেকে। প্রতিটি পরীক্ষার সময়সীমা ছিল তিন ঘণ্টা।  

ISC পরীক্ষায় অংশ নিয়েছে ১,৬৭,০০০ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২,৬৯২ এবং ছাত্রী ৪৭,৩৭৫ জন। ISC পরীক্ষা নিয়েছে ১,৪৬১টি স্কুল, যার মধ্যে রয়েছে ভারতের পাশাপাশি সৌদি আরব ও সিঙ্গাপুরের একাধিক প্রতিষ্ঠান। ISC-এর বেশিরভাগ পরীক্ষা শুরু হয়েছে দুপুর ২টো থেকে, তবে আর্ট পেপারগুলির পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়েছিল। সময়সীমা ছিল তিন ঘণ্টা।  


```