Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

হরিয়ানার শীর্ষ পুলিশ কর্তাকে ছুটিতে পাঠাতে পারে রাজ্য, নাম রয়েছে আইপিএসের সুইসাইড নোটে

এ সপ্তাহের গোড়ায় চণ্ডীগড়ে নিজের আবাসনের বেসমেন্টে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন পূর্ণ কুমার।

হরিয়ানার শীর্ষ পুলিশ কর্তাকে ছুটিতে পাঠাতে পারে রাজ্য, নাম রয়েছে আইপিএসের সুইসাইড নোটে

শীর্ষ পুলিশ আধিকারিকদের নাম লিখে বলে গিয়েছেন যে, জাতপাতের শিকার হতে হয়ে তাঁকে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 October 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: আইপিএস অফিসার ওয়াই পূর্ণ কুমারের আত্মহত্যার ঘটনায় হরিয়ানা সরকার শীর্ষ পুলিশ কর্তা ডিজিপি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠাতে পারে। বৃহস্পতিবার রাতের মধ্যেই অস্থায়ী ডিজি পদে নতুন কাউকে নিয়োগ করতে পারে সরকার। কারণ, এ সপ্তাহের গোড়ায় চণ্ডীগড়ে নিজের আবাসনের বেসমেন্টে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন পূর্ণ কুমার। তারপর তাঁর লেখা ৯ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার হয়। তাতে তিনি শীর্ষ পুলিশ আধিকারিকদের নাম লিখে বলে গিয়েছেন যে, জাতপাতের শিকার হতে হয়ে তাঁকে।

শীর্ষস্তরীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, কুমারের ৯ পাতার ওই সুইসাইড নোটে রাজ্য সরকার ঘরে-বাইরে চাপের মধ্যে পড়েছে। সুইসাইডের কারণ হিসাবে বর্তমান ডিজিপির নাম থাকায় তাঁকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জায়গায় অস্থায়ীভাবে কাজ সামাল দিতে দুজনের নাম ভাবা হচ্ছে।

নিহত আইপিএস অফিসারের পকেট থেকে যে নোট মিলেছে, তাতে জাতিভিত্তিক হেনস্তা, অপদস্থ, শোষণের অভিযোগ রয়েছে। ডিজিপি ছাড়াও ১২ জন পদস্থ অফিসারের কথা উল্লেখ করেছেন পূর্ণ কুমার। কুমার ৮ জন আইপিএস এবং ২ জন আইএএস অফিসারের নাম লিখে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুর্ব্যবহার করতেন, জাত তুলে নিন্দামন্দ করতেন এবং পোস্টিং ও দক্ষতা নির্ধারণে অনিয়ম করতেন।

ওই সুইসাইড নোটের একটি পাতায় উইল আকারে তিনি তাঁর সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি আমলা স্ত্রীর নামে লিখে দিয়েছেন। সরকারি কর্তারা জানিয়েছেন, এই নোটের ভিত্তিতেই খতিয়ে দেখা হবে, পূর্ণ কুমারের অভিযোগগুলি সঠিক কিনা। সূত্রে জানা গিয়েছে, রোহতকের এসপি নরেন্দ্র বিজারনিয়াকেও আপাতত অন্যত্র বদলি করে দেওয়া হতে পারে। কারণ, ওই নোটে তাঁর নামও রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, ডিজিপি শত্রুজিৎ কাপুরের জায়গায় আসতে পারেন ১৯৯০ ব্যাচের আইপিএস ওপি সিং। তিনি বর্তমানে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর ডিজি পদে কর্মরত। আরও একজনের নাম উঠে এসেছে, তিনি হলেন অলোক মিত্তল। অলোক ১৯৯৩ ব্যাচের আইপিএস, বর্তমানে স্টেট ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি কোরাপশন ব্যুরোর এডিজিপি পদে কর্মরত।


```