Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মূক ও বধির নাবালিকার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন! উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ

পুলিশ জানিয়েছে, পাকড়াও করার সময় ওই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে তার পায়ে আঘাত লাগে। 

মূক ও বধির নাবালিকার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন! উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ

অভিযুক্ত যুবক (সংগৃহীত ছবি)

শেষ আপডেট: 17 April 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের রামপুরে মূক ও বধির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো হইচই পড়েছে এলাকায়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নাবালিকা ভর্তি হাসপাতালে। 

মেয়েটি মঙ্গলবার সন্ধের পর আর বাড়ি ফেরেনি। এলাকায় তন্ন তন্ন করে খুঁজছিল পরিবারের সদস্যরা। পরেরদিন সকালে অর্থাৎ বুধবার বাড়ির কাছেরই একটি খেত থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে খুঁজে পাওয়া যায়। গায়ে জামা-কাপড় ছিল না। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় মীরাটে। 

ঘটনায় পুলিশ ধর্ষণের অভিযোগ দায়ের করে পকসো আইনে মামলা রুজু করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ২৪ বছর বয়সি ড্যান সিং নামের এক যুবককে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, পাকড়াও করার সময় ওই যুবক পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে তার পায়ে আঘাত লাগে। 

এদিকে মেয়েটির মেডিক্যাল হয়। এনিয়ে চিকিৎসক অঞ্জু সিং বলেন, 'এক বা একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষণের ঘটনা স্পষ্ট। মেয়েটির গোপনাঙ্গে একাধিক আঘাত ছিল এবং ভারী কোনও বস্তুর আঘাতে মুখ ফুলে গিয়েছিল। অত্যন্ত ভয়ে ছিল সে, কিছু বলার মতো অবস্থায় ছিল না। এটা মারাত্মক ঘটনা।'

রামপুর পুলিশের প্রধান বিদ্যু সাগর মিশ্র বলেন, 'মেয়েটির মা পুলিশকে জানিয়েছিলেন যে তাঁর মেয়ে শুনতে বা কথা বলতে পারে না। ধর্ষণের শিকার হয়েছে। আমরা মামলা রুজু করেছি, মেয়েটির চিকিৎসা পরীক্ষা করা হয়েছে এবং তিনটি টিম গঠন করা হয়েছে অভিযুক্তকে ধরার জন্য। অভিযুক্তের বিরুদ্ধে আমাদের কাছে বৈদ্যুতিন প্রমাণ রয়েছে। মেয়েটি বর্তমানে চিকিৎসাধীন।' 


```