Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রাহুলের প্রশংসা প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মুখে, বিজেপি ধর্মের তাস খেলছে

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির মুখের দেশের প্রধান বিরোধী কংগ্রেস দলনেতা রাহুল গান্ধীর প্রশংসা। যাকে কেন্দ্র করে এপারের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

রাহুলের প্রশংসা প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির মুখে, বিজেপি ধর্মের তাস খেলছে

বিজেপি সরকার ভারতে ধর্মের তাস খেলছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 16 September 2025 15:18

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির মুখের দেশের প্রধান বিরোধী কংগ্রেস দলনেতা রাহুল গান্ধীর প্রশংসা। যাকে কেন্দ্র করে এপারের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাহুলের প্রশংসা করা ছাড়াও বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তীক্ষ্ণ সমালোচনা করেন আফ্রিদি। তিনি বলেছেন, বিজেপি সরকার ভারতে ধর্মের তাস খেলছে।

পাকিস্তানের সামনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার বলেন, ভারতের এই সরকার সবসময় ধর্ম নিয়ে তাস খেলে। ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু-মুসলিম নিয়ে ধর্মের রাজনীতি করে। এটা খুবই খারাপ মনোভাব। অন্যদিকে, রাহুলের প্রশংসায় বলেন, রাহুল গান্ধীর ভিতরে খুবই সদর্থক মনোভাব রয়েছে। ইতিবাচক ভাবনা নিয়ে রাজনীতি করেন তিনি। রাহুল আলোচনার মাধ্যমে মীমাংসায় বিশ্বাসী। একা ইজরায়েলই কি যথেষ্ট নয়, যেখানে আপনারা আরও একজন তৈরি হতে চলেছেন, প্রশ্ন তুলেছেন আফ্রিদি।

প্রসঙ্গত, গত রবিবার অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপ ক্রিকেটে প্রথম মুখোমুখি সাক্ষাতে পাকিস্তানকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গুঁড়িয়ে দেয় ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান সাত উইকেটে হেরে পর্যুদস্ত হয়। তার পর থেকেই ভারতের দিক থেকে প্রবল খেউড় শুরু হয়েছে পাকিস্তানকে নিয়ে। মূলত হিন্দুত্ববাদী শিবির থেকেই এসব প্রচার চালানো হচ্ছে।

এরপরই এক সাক্ষাৎকারে আফ্রিদি বিজেপি সরকারের সমালোচনার পাশাপাশি বিরোধী দলনেতা রাহুলের প্রশংসা করায় হিন্দুত্ববাদীরা আর ফুসে উঠছে। আফ্রিদি সরাসরি হিন্দু-মুসলিম নিয়ে বিজেপির রাজনীতিকে ছক্কা হাঁকিয়েছেন। আসলে তিনি বলতে চেয়েছেন, ভারতের রাজনীতিতে প্রবল মেরুকরণ নিয়ে এসেছে বিজেপি। যে কারণে ইজরায়েলের ইসলাম বিদ্বেষের মতো এদেশেও মুসলিম বিরোধী একটি স্রোত তৈরি করা হচ্ছে।

বিজেপি শিবিরের অভিযোগ, এই প্রথম নয়, পাকিস্তানের ওপার থেকে এর আগেও বহুবার রাহুলের প্রশংসা করা হয়েছে। এর মূল কারণ রাহুল ও তাঁর দল কংগ্রেসের তুষ্টিকরণের রাজনীতি। ধর্মনিরপেক্ষতার নামে রাহুল গান্ধী অনুপ্রবেশকারীদের পক্ষে গলা ফাটাচ্ছেন। অন্যদিকে, পাকিস্তান জঙ্গি সামলাতে না পেরে ভারতের দিকে ধর্মের তাস খেলার ওজর তৈরি করছে।

 Rabid Hindu-hater Shahid Afridi, who never misses a chance to spew venom against India and dream of Kashmir joining Pakistan, is suddenly all praise for Rahul Gandhi.

Afridi says Rahul wants “dialogue” with Pakistan, while attacking PM Modi by comparing India’s policy on… pic.twitter.com/glxcMJrTtK

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জবাবে বলেন, যারাই ভারতকে ঘৃণা করে, তাদের সঙ্গেই রাহুল গান্ধী ও কংগ্রেসের সম্পর্ক রয়েছে দেখা যায়। হাফিজ সইদের পর এখন শাহিদ আফ্রিদি রাহুলের প্রশংসা করছেন। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। সোরস থেকে আফ্রিদি সকলেই রাহুল ও কংগ্রেসের বন্ধু। আইএনসি মানে হল ইসলামাবাদ ন্যাশনাল কংগ্রেস, এক্সবার্তায় লিখেছেন পুনাওয়ালা। তিনি আরও বলেছেন, কংগ্রেসের সঙ্গে পাকিস্তানের ইয়ারানা বহুদিনের পুরনো। কংগ্রেসও সবসময় এদেশের আইনকানুন নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ভারতের শত্রুরা রাহুল গান্ধীর হয়ে প্রশংসায় গলা ফাটাচ্ছে। আর দেশের মানুষও জানেন যে, রাহুলের আনুগত্য কোন দেশের জন্য রয়েছে। কট্টর হিন্দুবিদ্বেষী শাহিদ আফ্রিদি বরাবরই ভারতের বিরুদ্ধে বিষ ঢেলে এসেছেন। তাঁর স্বপ্ন কাশ্মীর একদিন পাকিস্তানের হাতে আসবে। প্রতিটি ভারত বিরোধী কী করে রাহুল গান্ধীকে বন্ধু ঠাউরে ফেলে! রাহুলের উদ্দেশে অমিত মালব্য বলেছেন, তাই বলে জেনে রাখবেন দেশের প্রতিটি মানুষ কিন্তু আপনাকে চেনে, আপনি কোন দেশের প্রতি অনুগত। 


```