Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, লোনাভালার জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের ৫ জন, রইল ভিডিও

পুনের লোনাভালায় ভূশি বাঁধের কাছে এক জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের পাঁচ জন সদস্য।

ছুটি কাটাতে গিয়ে বিপত্তি, লোনাভালার জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের ৫ জন, রইল ভিডিও

জলপ্রপাতে নামতে গিয়ে দুর্ঘটনা

শেষ আপডেট: 1 July 2024 07:45

দ্য ওয়াল ব্যুরো: ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। পুনের লোনাভালায় ভূশি বাঁধের কাছে এক জলপ্রপাতে ভেসে গেলেন একই পরিবারের পাঁচ জন সদস্য। তাঁদের মধ্যে ৩ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। 

মহারাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুশি বাঁধ। রবিবার ছুটির দিনে সেখানেই পিকনিক করতে গিয়েছিল পুনের সায়েদ নগরের আনসারি পরিবার। দুপুরে জল খানিকটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের পাঁচ জন। তখনই কয়েক মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয়  জলপ্রপাত। জলের একেবারে মাঝখানে আটকে পড়েন ওই তাঁরা। একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও তাঁরা প্রবল জলের তোড়ে মুহূর্তের মধ্যেই ভেসে যান। আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ কিছুই করে উঠতে পারেনি।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন, সাহিস্তা লিয়াকত আনসারি (৩৬), আমিমা আদিল আনসারি (১৩), উমেরা ওরফে সালমান আদিল আনসারি (৮)। এখনও নিখোঁজ আদনান শাবাত আনসারি (৪), এবং মারিয়া আনসারি (৯)। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে ভারী বৃষ্টি আর বজ্রপাতের জন্য তল্লাশিতে বেগ পেতে হচ্ছে। 

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পা পিছলে কোনওভাবে ভুশি বাঁধ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি জলপ্রপাতের মধ্যে পড়ে যায় পাঁচ জন। জলপ্রপাতের গোড়ায় শ্যাওলা ভরা পাথরের উপর পা পিছলে জলের তোরে ভেসে গিয়েছেন তাঁরা, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।  

 প্রতি বছর হাজার হাজার পর্যটক বর্ষার সময়ে লোনাভালায় ভিড় জমান। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে উপচে পড়েছে বাঁধের জল। তাই প্রশাসনের তরফ থেকে পর্যটকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু সব নিয়ম উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যায় ওই পরিবার। আর তাতেই ঘটল বিপত্তি।


```