Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মেয়েরা সব পারে, ৩০০ পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে দেশের প্রথম মহিলা NDA স্নাতক হলেন ১৭ তরুণী

শুক্রবার পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) থেকে প্রথম স্নাতক হলেন ১৭ মহিলা ক্যাডেটস।

মেয়েরা সব পারে, ৩০০ পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে দেশের প্রথম মহিলা NDA স্নাতক হলেন ১৭ তরুণী

শুক্রবার পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) থেকে প্রথম স্নাতক হলেন ১৭ মহিলা ক্যাডেটস।

শেষ আপডেট: 30 May 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নারী জাতির ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেল ১৭ অসম সাহসী তরুণীর নাম। শুক্রবার পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA) থেকে প্রথম স্নাতক হলেন ১৭ মহিলা ক্যাডেটস। এই প্রথম এনডিএ থেকে পাশআউট প্যারেড অন্তিম পাগ ৩০০ জন পুরুষ সহপাঠীর সঙ্গে পায়ে পা মিলিয়ে অংশ নিলেন প্রতিরক্ষা বিভাগের হবু ১৭ জন মহিলা অফিসার। এদিন নৌ, স্থল ও বিমানবাহিনীর ত্রিশক্তি প্রশিক্ষণ কলেজের ক্ষেত্রপাল প্যারেড গ্রাউন্ডে ছিল স্নাতক সম্মান কীর্তি দেওয়ার দিন।

ডিভিশন ক্যাডেট ক্যাপ্টেন শ্রীতি দক্ষ বিএতে সর্বোচ্চ স্থান পেয়েছেন। তাঁর কথায়, অ্যাকাডেমিতে থাকার অভিজ্ঞতা ভয়ঙ্কর হলেও আবেগ-প্রেম-প্রীতির এক অদ্ভুত দোলনায় ভেসে কেটে গিয়েছে। প্রশিক্ষণের সময়ে এখানে পুরুষ-মহিলার কোনও ভেদাভেদ নেই। প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হয়েছে। আমরা একসঙ্গে মিলেমিশে থেকেছি এবং প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অংশ নিয়েছি। আরও একজন ক্যাডেট ঈশিতা সাঙ্গোয়ান প্রশিক্ষক অফিসারদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এটা ছিল এনডিএ-র ১৪৮-তম ব্যাচ। যেখানে ২০২১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে ইউপিএসসি (Union Public Service Commission) প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ পরীক্ষা এনডিএতে মহিলা নিয়োগের অনুমতি দেয়। ঈশিতা বলেন, ফৌজ কাকে বলে তা আমরা জানতাম না। আমাদের অফিসার ও সহপাঠীরা আমাদের হাত ধরেছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁরা আমাদের উপর নজর ও খেয়াল রাখতেন। এখন মনে হচ্ছে, আমরা সকলে সকলকে যেন চিনতাম।

সৃষ্টি সিং নামে ক্যাডেট বলেন, প্রশিক্ষণকে উত্থান-পতন ছিল। আঘাত লাগার ভয় ছিল প্রতি মুহূর্তে। সব থেকে খারাপ সময়ে জীবনের সেরা বন্ধুর সাহায্য পেয়েছি। ভালমতো রগড়ে দেওয়া হয়েছে আমাদের। মনে হয়েছে ছেড়ে চলে যাই। কিন্তু আজ পাশ করার পর মনে হচ্ছে, আরও কিছুদিন যদি থাকতে পারতাম। এখানে মহিলাদের পুরুষদের সঙ্গে সমতার চোখে দেখা হয়, কোনও মুহূর্তে আলাদা করা হয় না। দক্ষ বলেন, দেশের মেয়েদের আরও বেশি করে এনডিএতে যোগ দেওয়া উচিত। মনের জোর থাকলেই একাজ সম্ভব। এক পাশ করা মেয়ের বাবা উচ্ছ্বসিত হয়ে বললেন, মেয়েরা সব করতে পারে!


```