Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

দিল্লিতে গাড়ির জোড়-বিজোড় নিয়ম আপাতত চালু হচ্ছে না, কেন সিদ্ধান্ত বদল

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের বক্তব্য, রাজধানীর দূষণের মাত্রা কিছুটা কমেছে। তাই এখন জোড়-বিজোড় ব্যবস্থা চালু করা হচ্ছে না। গত সপ্তাহে দিল্লি সরকার জানিয়েছিল, ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে এই ব্যবস্থা।

দিল্লিতে গাড়ির জোড়-বিজোড় নিয়ম আপাতত চালু হচ্ছে না, কেন সিদ্ধান্ত বদল

শেষ আপডেট: 10 November 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে দূষণের মোকাবিলায় গাড়ির জোড়-বিজোড় ব্যবস্থা আপাতত চালু হচ্ছে না। কালীপুজোর পরদিন অর্থাৎ সোমবার থেকে চালু হওয়ার কথা ছিল এই ব্যবস্থা। 

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইয়ের বক্তব্য, রাজধানীর দূষণের মাত্রা কিছুটা কমেছে। তাই এখন জোড়-বিজোড় ব্যবস্থা চালু করা হচ্ছে না। গত সপ্তাহে দিল্লি সরকার জানিয়েছিল, ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে এই ব্যবস্থা। শহরে গাড়ির চাপ কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এতে একদিন জোড় সংখ্যা, পরদিন বিজোড় সংখ্যার রেজিস্ট্রেশন নম্বরের গাড়ি রাস্তায় নামে। 

বাতাসে দূষণ কমাতে দিল্লিতে চলতি সপ্তাহে বিপুল টাকা খরচ করে কৃত্রিম বৃষ্টি করানো হয়। তাতেই দূষণের মাত্রা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। তবে গাড়ির জোড়-বিজোড় ব্যবস্থা নিয়ে গুচ্ছ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কারণ, দিল্লির মতো ব্যস্ত শহরে এই ব্যাপারে নজরদারির কোনও ব্যবস্থা নেই। গাড়ি দেখে দেখে জোড়-বিজোড় সংখ্যা বাছাই করা অসম্ভব। 

পরিবেশ মন্ত্রী জানান, আপাতত যেহেতু দূষণের মাত্রা কিছুটা কমেছে, তাই এখনই গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না। দীপাবলির ছুটির পর এই ব্যাপারে ভাবনা চিন্তা করা হবে। সুপ্রিম কোর্ট যদিও মনে করে দিল্লি লাগোয়া রাজ্যগুলিতে চাষের মাঠে নাড়া পোড়ানো বন্ধ না হলে দূষণ কমবে না। শীর্ষ আদালত পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের মুখ্যসচিবদের আগামী সপ্তাহে তলব করেছে এই ব্যাপারে রাজ্য সরকারগুলির বক্তব্য শোনার জন।


```