Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দিল্লিতে জলকষ্টে গৃহস্থের হাঁড়ি না চড়ার দশা, হিমাচলকে জল ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সকাল থেকে জল ভরার দীর্ঘ লাইন, সঙ্কট ট্যাঙ্কারের

দিল্লিতে জলকষ্টে গৃহস্থের হাঁড়ি না চড়ার দশা, হিমাচলকে জল ছাড়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার জলের জন্য দীর্ঘ লাইন দিল্লিতে।

শেষ আপডেট: 6 June 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে যখন নতুন সরকার শপথ নিতে চলেছে, তখন রাজধানীর আমজনতা একফোঁটা জলের জন্য হাপিত্যেস করে চলেছেন। বুধবার সন্ধ্যায় ভারী বৃষ্টির পর তীব্র দহনজ্বালা থেকে সামান্য স্বস্তি মিললেও এখনও জলসঙ্কট কাটেনি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, হেঁসেলে হাঁড়ি চড়াই দুষ্কর হয়ে উঠেছে। এই পরিস্থিতি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট হিমাচল প্রদেশ সরকারকে অতিরিক্ত জল ছাড়ার নির্দেশ দিল।

এদিন সকালে সঞ্জয় ক্যাম্প এলাকায় দেখা গেল, স্থানীয়রা জলের ট্যাঙ্কের সামনে পাত্র নিয়ে দীর্ঘ লাইন দিয়ে রোদ উপেক্ষা করে অপেক্ষা করছেন। হাহাকারের কারণে দৈনন্দিন কাজ চালানোর মতোও জল পাওয়া যাচ্ছে না। জলের অভাবে রান্নাবান্নাও শিকেয় উঠেছে, গৃহস্থরা দাঁড়িয়ে রয়েছেন লাইনে।

লাইনে জ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকা একজন বললেন, সকাল ৬টা থেকে রয়েছি। দিনে মাত্র একটি ট্যাঙ্কার আসে। তারও আসার সময় নেই। ৭টা, ৮টা, সাড়ে ৮টা কখন আসে ঠিক নেই। কোনও দিন তাও আসে না। রান্না হবে কী করে?

দুর্বিষহ পরিস্থিতির কথা বিবেচনা করে দিল্লির আম আদমি পার্টির সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিন সর্বোচ্চ আদালত হিমাচল প্রদেশ সরকারকে ১৩৭ কিউসেক অতিরিক্ত জল ছাড়ার নির্দেশ দেয়। হিমাচল প্রদেশ এতে আপত্তি করবে না এবং হরিয়ানা সরকার এই জল বয়ে যাওয়া নিয়ে কোনও বাধা সৃষ্টি করতে পারবে না বলেও নির্দেশে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি পিকে মিশ্র এবং কেভি বিশ্বনাথন নির্দেশে আরও বলেছেন, দিল্লি সরকার কোনও অবস্থাতেই জল অপচয় করতে পারবে না। আগামিকাল, ৭ জুনের মধ্যে হিমাচল সরকারকে জল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

জল নিয়ে রাজনীতি করা চলবে না। হরিয়ানাকে এ ব্যাপারে সতর্ক করে দিয়ে আদালত আরও বলেছে, হিমাচলের যদি জল ছাড়তে কোনও আপত্তি না থাকে, তাহলে তাতে বাধা দেওয়ারও কোনও অধিকার নেই হরিয়ানার। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ জুন।


```