Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

'আমিই মনে হয় সবচেয়ে বেশি কটাক্ষের শিকার', বিদায়ী বার্তায় আর কী বললেন চন্দ্রচূড়

২০২২ সালের ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন চন্দ্রচূড়।

'আমিই মনে হয় সবচেয়ে বেশি কটাক্ষের শিকার', বিদায়ী বার্তায় আর কী বললেন চন্দ্রচূড়

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

শেষ আপডেট: 9 November 2024 07:26

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ থেকে ২০২৪, বারে বারে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। শনিবার বার অ্যাসোসিয়েশনের আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে নিজে থেকেই অযাচিতভাবে সেই প্রসঙ্গ টানলেন তিনি।

প্রধান বিচারপতির কথায়, "দেশের বিচারব্যবস্থায় আমি মনে হয় একমাত্র ব্যক্তিত্ব এবং বিচারপতি যাঁকে সবচেয়ে বেশি কটাক্ষের শিকার হতে হয়েছে।"

২০২২ সালের ৯ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন চন্দ্রচূড়। তাঁর আগে তিনি ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী রবিবার, ১০ নভেম্বর অবসর নেবেন তিনি।

তাঁকে সংবর্ধনা জানাতে রবিবার বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছিল বার অ্যাসোসিয়েশন। সেখানে প্রধান বিচারপতি বলেন, "ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনও গোপনীয়তা রাখিনি বলেই সম্ভবত আমাকে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে।"

এ প্রসঙ্গেই সমালোচকদের উদ্দেশে তাঁর খোঁচা, "যাঁরা এতদিন আমায় কটাক্ষ করেছেন সোমবার থেকে সম্ভবত তাঁদের হাতে আর কোনও কাজ থাকবে না!”

সুপ্রিম কোর্টে জমতে থাকা পাহাড় প্রমাণ মামলা নিয়েও নিজের বিদায়ী বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এও জানান, শেষ দু’বছরে তাঁর আমলে  প্রায় ২১ হাজার জামিন মামলার নিষ্পত্তি হয়েছে, কমেছে ১১ হাজার মামলার বোঝা। 


```