Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

নিয়োগে স্বচ্ছতা বাড়ছে, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়: বি আর গভাই

২০২৪ সালের মে মাসে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ভি আর গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ এবং কেজি বালাকৃষ্ণনের পরে দ্বিতীয় দলিত বিচারপতি, যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদে রয়েছেন। 

নিয়োগে স্বচ্ছতা বাড়ছে, সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতিকেন্দ্রিক নয়: বি আর গভাই

বি আর গভাই

শেষ আপডেট: 5 July 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিলেন দেশের প্রধান বিচারপতি (CJI) বি আর গভাই (BR Gavai)। বম্বে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের (Bombay Bar Association) একটি সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট (Supreme Court) এখন আর ‘প্রধান বিচারপতিকেন্দ্রিক’ প্রতিষ্ঠান নয়। বরং নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

২০২৪ সালের মে মাসে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ভি আর গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ এবং কেজি বালাকৃষ্ণনের পরে দ্বিতীয় দলিত বিচারপতি, যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদে রয়েছেন। বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে বিচারপতি নিয়োগ সংক্রান্ত ইস্যুতে তিনি স্পষ্ট করে বলেছেন, “আমরা সুপ্রিম কোর্টকে আর শুধুমাত্র প্রধান বিচারপতি-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে রাখতে চাই না। বিচারপতি সঞ্জীব খান্নার সময় থেকেই আমরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করেছি।”

প্রধান বিচারপতি এও জানান, সদ্য সমাপ্ত তিন দিনের এক প্রক্রিয়ায় ৫৪ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে থেকে প্রায় ৩৬ জনকে সুপারিশ করা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, বিচারপতি নিয়োগে মেধার কোনও অবমূল্যায়ন হবে না এবং সমস্ত শ্রেণির প্রতিনিধি নির্বাচনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।

সিজেআই-এর স্পষ্ট কথা, “মেধার সঙ্গে কোনও আপস করা হবে না। আমরা নিশ্চিত করব, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ হবে এবং এতে সমাজের সমস্ত স্তরের প্রতিনিধিত্ব থাকবে।”

কদিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন, দেশের সংবিধান (Constitution) সবার ঊর্ধ্বে, সংসদ (Parliament) নয়। প্রধান বিচারপতির কথায়, গণতন্ত্রের তিনটি শাখা - আইন, শাসন এবং বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। তাই তাঁর কাছে সংসদ নয়, সংবিধান সর্বোচ্চ।

নিজের বক্তব্যে বিচারপতিদের কার্যত গুরুদায়িত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি বলছেন “আমাদের স্বাধীনভাবে ভাবতে হবে। মানুষ কী বলবে তা ভেবে কোনও রায় দিতে পারেন না কোনও বিচারপতি।'' পাশাপাশি এও উল্লেখ করেন, সরকারের বিরুদ্ধে রায় বা নির্দেশ দিলেই কোনও বিচারপতি বা বিচারক স্বাধীন হয়ে যান না।


```