Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

এবার কাস্ট সেনসাস নিয়ে রাহুলের কথা ‘মোদীর হনুমান’ চিরাগের মুখে, অস্বস্তি বাড়ছে বিজেপির

ল্যাটেলার এন্ট্রি ইস্যুর পর এবার কাস্ট সেন্সাস নিয়েও রাহুল গান্ধীর কথায় তাল মেলালেন এনডিএ-র শরিক তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান।

এবার কাস্ট সেনসাস নিয়ে রাহুলের কথা ‘মোদীর হনুমান’ চিরাগের মুখে, অস্বস্তি বাড়ছে বিজেপির

রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী, চিরাগ পাসওয়ান।

শেষ আপডেট: 25 August 2024 21:07

দ্য ওয়াল ব্যুরো: ল্যাটেলার এন্ট্রি ইস্যুর পর এবার কাস্ট সেন্সাস নিয়েও রাহুল গান্ধীর কথায় তাল মেলালেন এনডিএ-র শরিক তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। রবিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে চিরাগ বলেছেন, ‘আমার দল জাতি গণনার পক্ষে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, দেশে জাতি গণনা করা হোক।’ রাহুলের সুরেই বিহারের নেতা লোক জনশক্তি (রামবিলাস) পার্টির প্রধান চিরাগ আরও বলেছেন, ‘জাতি গণনা ছাড়া পিছিয়ে থাকা জাতির প্রতি সুবিচার করা যাবে না। তাদের ন্যায্য অধিকার, সুবিধা ইত্যাদি নিশ্চিত করতে হলে জাতি গণনা সবচেয়ে আগে প্রয়োজন।’

বিহারের প্রয়াত হরিজন নেতা রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ নিজেকে একজন মোদী ভক্ত বলে পরিচয় দেন। বলেন, ‘রামভক্ত হনুমানের মতো আমি নরেন্দ্র মোদীর হনুমান।’ সেই চিরাগ স্বল্প দিনের ব্যবধানে গুরু নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেললেন।

গত সপ্তাহে ঘরে বাইরে চাপের মুখে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ল্যাটেরাল এন্ট্রি ব্যবস্থা প্রত্যাহার করে নেন মোদী। সরকারের নির্দেশে ইউপিএসসি ঘোষণা করেছিল ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে মোট ৪৫টি গুরুত্বুপূর্ণ সরকারি পদে বেসরকারি আধিকারিকেরাও দরখাস্ত করতে পারবেন। সরকার বেসরকারি সংস্থার দক্ষ আধিকারিকদের সরকারি প্রশাসনে চায়।

মোদী সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সবচেয়ে আগে সরব হন রাহুল গান্ধী। রাহুল অভিযোগ করেন, তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি-দের সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। রাহুলের বক্তব্য সমর্থন করে প্রথম বিবৃতি দেন চিরাগ। পরে নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডও তাতে সুর মেলায়। দুই গুরুত্বপূর্ণ শরিকের আপত্তির মুখে মোদী সরকার সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশের মাত্র পাঁচ দিনের মাথায় প্রত্যাহার করে নেয়। মোদীর দশ বছরের শাসনকালে যা নজিরবিহীন।

এবার কাস্ট সেন্সাস নিয়েও মোদীর উপর চাপ বাড়ল। বিজেপি প্রথম থেকেই এই ব্যাপারে নীরবতা পালন করে তাদের আপত্তি প্রকাশ করেছে। আসলে কাস্ট সেন্সাস হলে তাতে উঠে আসা আর্থসামাজিক চিত্র পদ্ম শিবিরের বিরুদ্ধে যেতে পারে বলে দলের আশঙ্কা। 

বিজেপি ভোটের স্বার্থে দলিত, আদিবাসী, ওবিসির স্বার্থের কথা বললেও দলের কোর ভোট ব্যাঙ্ক হল উচ্চবর্ণের সম্প্রদায়গুলি। রাহুলের দাবি কাস্ট সেন্সাসের ভিত্তিতে সংরক্ষণ ঠিক করতে হবে। এই দাবি মানতে হলে বিজেপির ভোট ব্যাঙ্কের মধ্যবিত্ত শ্রেণির স্বার্থহানী হবে বলে দলের আশঙ্কা।

বিহারে বিজেপির আর এক শরিক নীতীশ কুমারের দল গোড়া থেকেই কাস্ট সেন্সাস নিয়ে সরব। বিহার সরকার গত বছরই রাজ্যে কাস্ট সেন্সাস করিয়েছে। ফলে রাহুলের এই সংক্রান্ত দাবির সঙ্গে জেডিইউ-র সুর মেলানো সময়ের অপেক্ষা। এই ইস্যুতে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির ভিন্ন অবস্থান নেওয়ার সুযোগ নেই বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। ফলে ঘরে বাইরে মোদীর উপর চাপ বেড়েই চলেছে।


```