Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ছোটা রাজন বড় শাস্তির মুখে, হোটেল মালিককে খুনের মামলায় দোষী সাব্যস্ত

প্রায় আড়াই দশকের পুরনো খুনের এই মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেছে মুম্বইয়ের আদালত।

ছোটা রাজন বড় শাস্তির মুখে, হোটেল মালিককে খুনের মামলায় দোষী সাব্যস্ত

ছোটা রাজন

শেষ আপডেট: 30 May 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: ২০০১ সালে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন। ফলে বড় শাস্তির মুখে পড়তে হচ্ছে তাকে। বৃহস্পতিবার বিকেলের দিকে বা শুক্রবার এই মামলার সাজা ঘোষণা করবে মুম্বইয়ের আদালত। 

প্রায় আড়াই দশকের পুরনো খুনের এই মামলায় ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেছে মুম্বইয়ের আদালত। এই মামলায় তার কী শাস্তি হতে চলেছে তা অবশ্য এখনও যায়নি। সূত্রের খবর, রাজনের বিরুদ্ধে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টে (মকোকা) মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার বিশেষ আদালতের বিচারপতি এ এম পাতিল ছোটা রাজনকে দোষী সাব্যস্ত করেন। 

২০১৫ সালে ইন্দোনেশিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল গ্যাংস্টার ছোটা রাজনকে। খুন, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিহার জেলে বন্দি সে। সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় রাজনের। এখন হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি হত্যাকাণ্ডেও দোষী সাব্যস্ত সে। 

কে এই জয়া শেট্টি? 

মুম্বইয়ের গামদেবীতে গোল্ডেন ক্রাউন হোটেলের কর্ণধার ছিলেন জয়া শেট্টি। ছোটা রাজনের গ্যাং বারবার তাকে টাকা চেয়ে হুমকি দিত। এই ঘটনায় পুলিশি নিরাপত্তাও নিয়েছিলেন ব্যবসায়ী। কিন্তু ২০০১ সালের মার্চ মাসে হঠাৎ সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। তার কয়েক মাস পরেই দুই আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল তাঁর। ছোটা রাজনই সেই কাজ করিয়েছিল বলে প্রমাণ হয়েছে। 

কুখ্যাত এই গ্যাংস্টারের আসল নাম রাজেন্দ্র সদাশিব নিখালজে। কয়েক মাস আগেই নেটফ্লিক্সে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল যার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজন। হনসল মেহতা পরিচালিত 'স্কুপ' সিরিজ সাংবাদিক জ্যোতির্ময় দে খুনের ঘটনা নিয়ে তৈরি। সিরিজে তার ছবি এবং গলার স্বর ব্যবহারের বিরোধিতা করেছিল ছোটা রাজন। এই খুনের মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন আরেক সাংবাদিক জিগনা ভোরা। ২০১৮ সালে তিনি বেকসুর খালাস পান তবে, ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।  


```