Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

সাংসদদের ২৪ শতাংশ হারে বেতন বৃদ্ধি করল মোদী সরকার, বাড়ল পেনশন, দৈনিক ভাতাও

২৪ শতাংশ বেতন বৃদ্ধি করা হচ্ছে সাংসদদের। এতদিন মাসে এক লক্ষ টাকা করে বেতন পাচ্ছিলেন সাংসদরা।

সাংসদদের ২৪ শতাংশ হারে বেতন বৃদ্ধি করল মোদী সরকার, বাড়ল পেনশন, দৈনিক ভাতাও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 March 2025 18:40

দ্য ওয়াল ব্যুরো: সাংসদদের বেতন (Salary Hike), ভাতা দুটিই বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। এছাড়া বাড়ানো হচ্ছে প্রাক্তন সাংসদদের পেনশনও। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এমনটাই। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। 

২৪ শতাংশ বেতন বৃদ্ধি করা হচ্ছে সাংসদদের। এতদিন মাসে এক লক্ষ টাকা করে বেতন পাচ্ছিলেন সাংসদরা। এবার তা বেড়ে ১ লক্ষ ২৪ হাজার টাকা হল। এদিকে দৈনিক ভাতাও ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এত দিন প্রাক্তন সাংসদরা মাসে ২৫ হাজার টাকা করে পেনশন পেতেন। এবার থেকে তাঁরা ৩১ হাজার টাকা করে পাবেন।

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ২০২৩ সালের এপ্রিল মাসের পর থেকেই তা কার্যকর করা হচ্ছে। অর্থাৎ, ২ বছরের বর্ধিত বেতনের বকেয়া বাবদ ৫ লক্ষ ৭৬ হাজার টাকা পেতে চলেছেন সাংসদরা। 

এর আগে সাংসদ ও প্রাক্তন সাংসদদের বেতন ও ভাতা ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালের এপ্রিল মাসে। সেবার সাংসদদের বেতন নির্ধারণ করা হয় মাসে ১ লক্ষ টাকা। দৈনন্দিন খরচের বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই বৃদ্ধির কথা বলা হয়। এবার ৭ বছর পর ফের বেতন বৃদ্ধি করার যুক্তি একই দিল কেন্দ্র। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে। তার মাঝে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সাংসদরা। 


```