Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

Budget 2025 Income Tax New Slab: আয়করে কতটা সুরাহা হবে, সহজ করে বুঝুন

নতুন কর ছাড়ের ফলে সরকার ১ লক্ষ কোটি টাকার রাজস্ব ছাড় দিতে প্রস্তুত, যা ব্যক্তি করদাতাদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাজেট ২০২৫-এর এই পরিবর্তন মধ্যবিত্তের জন্য অন্যতম বড় কর সংস্কার বলে মনে করা হচ্ছে।

Budget 2025 Income Tax New Slab: আয়করে কতটা সুরাহা হবে, সহজ করে বুঝুন

নির্মলা সীতারামন।

শেষ আপডেট: 1 February 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে আয়কর হার ও স্ল্যাবে বড় পরিবর্তন এনেছেন, যা মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য স্বস্তির কারণ হতে পারে। নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা বার্ষিক ₹৮০,০০০ থেকে ₹১.২০ লক্ষ পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন।

নতুন আয়কর স্ল্যাব (২০২৫-২৬)

০-৪ লাখ টাকা: শূন্য কর
৪-৮ লাখ টাকা: ৫% কর
৮-১২ লাখ টাকা: ১০% কর
১২-১৬ লাখ টাকা: ১৫% কর
১৬-২০ লাখ টাকা: ২০% কর
২০-২৪ লাখ টাকা: ২৫% কর
২৪ লাখ টাকার বেশি: ৩০% কর

কর ছাড়ে কত টাকা সাশ্রয় হবে?

  • ১২ লাখ টাকা আয়ে সাশ্রয় হবে ৮০,০০০ টাকা
  • ১৮ লাখ টাকা আয়ে সাশ্রয় হবে ৭০,০০০ টাকা
  • ২৫ লাখ টাকা আয়ে সাশ্রয় হবে ১,২০,০০০ টাকা

এই সাশ্রয়ের কারণ পরিষ্কার। আগে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর শূন্য ছিল। ৩ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়করের জন্য ৫ শতাংশ কর দিতে হত। অর্থাৎ ২০ হাজার টাকা কর দিতে হত। ৭ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়েরর জন্য করের হার ছিল ১০ শতাংশ। অর্থাৎ কারও আয় ১০ লক্ষ টাকা হলে কর দিতে হত ২০ হাজার + ৩০ হাজার টাকা অর্থাৎ ৫০ হাজার টাকা। ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা আয়ের উপর করের হার ছিল ১৫ শতাংশ। অর্থাৎ যাঁদের আয় ১২ লক্ষ টাকা ছিল তাঁদের কর দিতে হত আগের ৫০ হাজার টাকা + ৩০ হাজার টাকা। অর্থাৎ ৮০ হাজার টাকা।

কিন্তু এবার বাজেটে যে নতুন কর কাঠামো প্রস্তাব করেছেন নির্মলা সীতারামন তাতে, ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। ৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে ৫ শতাংশ হারে। অর্থাৎ ২০ হাজার টাকা। তার পর ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর দিতে হবে ১০ শতাংশ হারে। অর্থাৎ ৪০ হাজার টাকা। সুতরাং ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়, নতুন কর কাঠামোয় তাঁদের করের বোঝা সরাসরি ২০ হাজার টাকা কমে গেল। বাকি ৬০ হাজার টাকা সরকার কর রিবেট দেবে (আয়কর ধারা ৮৭ এ অনুযায়ী)।

নতুন বাজেটে ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে, যা আগের ৭ লাখ টাকার করমুক্ত সীমার তুলনায় অনেক বেশি। চাকরিজীবীদের জন্য ৭৫,০০০টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকছে, ফলে তাঁদের জন্য করমুক্ত আয়ের সীমা দাঁড়াচ্ছে ১২.৭৫ লাখ টাকা।

নতুন আয়কর নীতির প্রভাব

  • মধ্যবিত্তের করের বোঝা কমবে, ফলে তাঁদের সঞ্চয় ও খরচের পরিমাণ বাড়বে
  • বাজারে ভোগ্যপণ্যের চাহিদা বাড়বে, যা অর্থনীতিকে গতিশীল করতে সাহায্য করবে
  • বিনিয়োগ ও সঞ্চয়ের প্রবণতা বাড়বে, ফলে দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা তৈরি হবে

অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর ছাড়ের ফলে সরকার ১ লক্ষ কোটি টাকার রাজস্ব ছাড় দিতে প্রস্তুত, যা ব্যক্তি করদাতাদের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাজেট ২০২৫-এর এই পরিবর্তন মধ্যবিত্তের জন্য অন্যতম বড় কর সংস্কার বলে মনে করা হচ্ছে।


```