Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

নো মিনস নো, ঘর বুক করে পুরুষের সঙ্গে হোটেলে যাওয়ার অর্থ সঙ্গমে সম্মতি নয়: বোম্বে হাইকোর্ট

বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ সম্প্রতি এই রায় দিয়েছে।

নো মিনস নো, ঘর বুক করে পুরুষের সঙ্গে হোটেলে যাওয়ার অর্থ সঙ্গমে সম্মতি নয়: বোম্বে হাইকোর্ট

বন্ধুত্ব, পরিচয়, হোটেলে যাওয়া মানেই যৌনক্রিয়ায় সম্মতি নয়।

শেষ আপডেট: 11 November 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: নো মিনস নো। পিঙ্ক সিনেমার সেই বিখ্যাত সংলাপ। বন্ধুত্ব, পরিচয়, হোটেলে যাওয়া মানেই যৌনক্রিয়ায় সম্মতি নয়। বোম্বে হাইকোর্ট এক তাৎপর্যপূর্ণ রায়ে সাফ জানিয়ে দিল, যদি কোনও যুবতী কোনও হোটেলের বুক করে এবং সেখানে কোনও পুরুষ নিয়ে যায়, তার মানে এই নয় যে সেই মেয়েটি যৌন সঙ্গমে সম্মতি দিয়েছে। 

বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ সম্প্রতি এই রায় দিয়েছে। বিচারপতি ভরত পি দেশপাণ্ডেকে নিয়ে গঠিত এক সদস্যের বেঞ্চ মারগাঁও নিম্ন আদালতের ২০২১ সালের রায় খারিজ করে দিয়ে একথা জানায়। গুলশের আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলায় ওই রায় দিয়ে মামলাটি বন্ধ করে দিয়েছিল আদালত।

নিম্ন আদালতের রায়ে বলা হয়েছিল, ওই মহিলা হোটেলের ঘর বুক করেছিলেন। তারপর তিনি সেই হোটেলের ঘরে অভিযুক্তকে নিয়ে গিয়েছিলেন। যাতে বোঝা যাচ্ছে, ওই মহিলা যৌন ক্রিয়ার প্রতি সম্মতিদান করেছিলেন। সুতরাং, অভিযুক্তকে কোনওভাবেই ধর্ষণে দোষী সাব্যস্ত করা যায় না। ২০২১ সালের মার্চে ওই নির্দেশে বলেছিল মারগাঁও আদালত।

বিচারপতি দেশপাণ্ডের এই রায় গত ৩ সেপ্টেম্বর দেওয়া হলেও তা সম্প্রতি প্রকাশ্যে আসে। দেশপাণ্ডে বলেছেন, বিচারাধীন আদালতের বিচারক পরিষ্কারভাবে ভুল করেছিলেন। কোনও মেয়ে হোটেল বুক করে কোনও পুরুষের সঙ্গে ঘরে প্রবেশ করা মানে এই নয় যে তিনি যৌনসঙ্গমে সম্মতি দিয়েছেন।

মূল ঘটনাটি ঘটেছিল ২০২০ সালের ৩ মার্চ। অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতাকে বিদেশে চাকরি করে দেওয়ার টোপ দিয়েছিল। সে মহিলাকে একটি হোটেলে এজেন্টের সঙ্গে মিটিং করিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সেইমতো হোটেলের ঘর বুক করা হয়। অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ঘরে ঢোকার পরেই অভিযুক্ত তাঁকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। সে বাথরুমে গেলে তিনি বাইরে বেরিয়ে এসে চিৎকার করে কাঁদতে থাকেন। পুলিশে অভিযোগ দায়ের করেন।


```