Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মহারাষ্ট্রে ৩৯ নতুন মন্ত্রীর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি, ফড়ণবিশকে কি চাপে রাখল দল

দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহে শপথ নিয়েছিল মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা। বিজেপির লাগাতার চাপের মুখে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন বিদায়ী মুখ্যমন্ত্রী শিণ্ডে।

মহারাষ্ট্রে ৩৯ নতুন মন্ত্রীর মধ্যে বিজেপির রাজ্য সভাপতি, ফড়ণবিশকে কি চাপে রাখল দল

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 16 December 2024 08:02

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি সুপ্রিমো অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী। তারপরও বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত বাওয়ানকুলেকে মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভায় জায়গা দিল বিজেপি। এরফলে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের উপর দল চাপ বাড়াল নাকি দুই শরিক এনসিপি ও শিবসেনার সঙ্গে ভারসাম্য রক্ষায় এই কৌশল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রে। আগের মন্ত্রিসভায় দশজনকে বাদ দিয়ে নতুন মুখ আনা হয়েছে ১৬জন।

এদিকে, রবিবার রাতে নতুন ৩৯ মন্ত্রীর শপথ অনুষ্ঠান শুরুর মুখে ক্ষমতাসীন জোট অস্বস্তিতে পড়ে শিবসেনার প্রবীণ বিধায়ক নরেন্দ্র ভোণ্ডেকর দলীয় পদ থেকে ইস্তফা দেন। ভণ্ডারার এই বিধায়ক মহারাষ্ট্র বিধানসভায় দলের ডেপুটি লিডার ছিলেন। মন্ত্রী না করায় ইস্তফা দেন একনাথ শিণ্ডের দলের এই এমএলএ।

মন্ত্রী পদে শপথ মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রকান্ত বাওয়ানকুলের

দীর্ঘ টালবাহানার পর গত সপ্তাহে শপথ নিয়েছিল মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা। বিজেপির লাগাতার চাপের মুখে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন বিদায়ী মুখ্যমন্ত্রী শিণ্ডে। ফের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী হয়েছেন এনসিপির অজিত পাওয়ার।

বিজেপি সভাপতি চন্দ্রকান্ত বাওয়ানকুলে মন্ত্রিসভায় যোগ দেওয়ায় দলীয় পদেও আসীন থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তিনি দুটি পদে থেকে গেলে রাজ্য সভাপতিকে এড়িয়ে ফড়ণবিশ কতটা স্বাধীনভাবে কা জকরতে পারবেন তা সংশয় আছে।

নতুন মন্ত্রীদের রবিবার দফতর বণ্টন করা হয়নি। সোমবার দফতর ঘোষণা করা হতে পারে। মনে করা হচ্ছে, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে উপমুখ্যমন্ত্রী শিণ্ডের গুরুত্ব বাড়াতে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে। অজিত পাওয়ার জানিয়েছে, দু-আড়াই বছর পর কাজের মান যাচাই করে মন্ত্রিসভায় রদবদর ঘটানো হবে।


```