Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ভোট দিলে প্রতি বোতল বিয়ারে ৩ শতাংশ ছাড়, কর্নাটকে খয়রাতির আজব অফার

মঙ্গলবার এলাকার পানশালাগুলি বন্ধ থাকায় এই অফারটি আগামিকাল, বুধবারের জন্য

ভোট দিলে প্রতি বোতল বিয়ারে ৩ শতাংশ ছাড়, কর্নাটকে খয়রাতির আজব অফার

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 7 May 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: ভোট দিন, সস্তায় বিয়ার পান করুন। ভোটের হার বাড়াতে কর্নাটকের হুব্বাল্লিতে এমনই অভিনব অফার দিলেন এক পানশালা মালিক। তবে ভোটের কারণে মঙ্গলবার এলাকার পানশালাগুলি বন্ধ থাকায় এই অফারটি আগামিকাল, বুধবারের জন্য। আগের দফায় কর্নাটকে প্রবল গরমের জন্য ভোটের হার বরাবরের মতো কম ছিল। বিশেষত বেঙ্গালুরুতে বেশ কম ভোট পড়েছিল।

এদিন রাজ্যের ১৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বিজেপির সঙ্গে মূলত কংগ্রেসের মুখোমুখি লড়াই হচ্ছে। হুব্বাল্লির এক পানশালা মালিক বিয়ারের বিক্রি বাড়াতে এবং ভোট পড়ার হার বাড়াতে এই অভিনব পন্থা নিয়েছেন। যাঁরা ভোটদানের প্রমাণ দেখাতে পারবেন, তাঁদেরই প্রতি বোতল বিয়ারে বিশেষ ছাড় দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানশালা মালিক প্রতি বোতল বিয়ারে ৩ শতাংশ করে ছাড়ের কথা ঘোষণা করেছেন মালিক। শহরের কুসুগাল রোডের ওই পানশালা মালিকের দাবি, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় যাতে প্রতিটি ভোটারের অমূল্য ভোটটি পড়ে তার জন্য এই ব্যবস্থা। তিনি চান, এখান থেকে একজন ভালো মানুষকে সংসদে পাঠানোই তাঁর লক্ষ্য।

পানশালা মালিক বিনায়ক আকালভাডি বলেন, ভোট না দিয়ে ঘরে বসে থাকবেন না। ৮ মে পানশালায় এসে যাঁরা ভোটের কালি লাগানো আঙুল দেখাবেন তাঁদের প্রত্যেককে বিয়ারের বোতলে ৩ শতাংশ করে ছাড় দেওয়া হবে।

গত শুক্রবার দ্বিতীয় দফার ভোটে বেঙ্গালুরুর বেশ কিছু হোটেল, পানশালা এবং ট্যাক্সিওয়ালা খাওয়া ও গাড়ি চড়ায় ছাড় দিয়েছিলেন। কালি লাগানো আঙুল দেখালেই ছাড় পেয়েছেন ভোটদাতারা। নিসর্গ গ্র্যান্ড হোটেল বিনা পয়সায় বাটার ধোসা, ঘি-ভাত এবং একটি করে পানীয় দিয়েছিল। ভোটের দিন পানশালা বন্ধ বলে একটি পানশালা গত ২৭ ও ২৮ এপ্রিল ভোটারদের এক মগ বিয়ার বিনা পয়সায় দিয়েছিল।

আরও একটি হোটেল ভোট দিয়ে ফিরলে খাওয়াদাওয়ার উপর ২০ শতাংশ ছাড় দিয়েছিল এবং তা এক সপ্তাহ ধরে চালু ছিল।


```