Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

অরুণাচল নিয়ে ফের বিবাদে চিন, ৩০ জায়গা, পাহাড়, নদীর চিনা নাম ঘোষণা বেজিংয়ের

জগনান নিয়ে ফের ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়াল চিন।

অরুণাচল নিয়ে ফের বিবাদে চিন, ৩০ জায়গা, পাহাড়, নদীর চিনা নাম ঘোষণা বেজিংয়ের

শেষ আপডেট: 1 April 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: জগনান নিয়ে ফের ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে বিবাদে জড়াল চিন। ভারতের উত্তর পূর্বের ওই রাজ্যের তিরিশটি জায়গার চিনা নামকরণ করেছে বেজিং প্রশাসন। অরুণাচল প্রদেশকে চিন জগনান বলে। স্বভাবতই বেজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জগনান প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে। এই তালিকায় ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার উল্লেখ আছে। 

প্রসঙ্গত, গত বছরও চিন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার চিনা নাম বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই রাজ্যে দুটি দীর্ঘ টানেলের উদ্ধোধন করেন। টানেল দুটি সেনা বাহিনীর জন্য খুবই প্রয়োজন ছিল। 

পররাষ্ট্র মন্ত্রকের খবর, টানেল উদ্বোধনের পর থেকেই বেজিং   অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করে। জগনান অর্থাৎ অরুণাচল চিনের অংশ বলে আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে। পাল্টা ভারতও জবাব দিয়েছে। 

চিনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, রবিবার নতুন করে আরও তিরিশটি জায়্গার চিনা নামকরণ করেছে বেজিং।সরকারি ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছে চিনা প্রশাসন।


```