
শেষ আপডেট: 10 November 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ডের বার্ষিক সুদ জমা পড়ছে কর্মচারীদের অ্যাকাউন্টে। ২০২২-২৩ আর্থিক বছরের জন্য এই সুদ জমা হচ্ছে। সুদের হার ৮.১৫ শতাংশ।
দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ইতিমধ্যে কর্মচারীদের অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়া শুরু হয়েছে। আস্তে আস্তে সকলের অ্যাকাউন্টেই জমা হয়ে যাবে। প্রতি বছরই এই সময় অ্যাকাউন্টে সুদ জমা হয়ে থাকে।
কেন্দ্রের শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, বার্ষিক হিসাব সম্প্রতি শেষ হয়েছে। সুদ বাবদ ইপিএফও ২৫ কোটি টাকা ইতিমধ্যে রিলিজ করেছে।
প্রসঙ্গত, গত বছর এবং তার আগের বছর এই সুদের হার ছিল যথাক্রমে ৮.১০ এবং ৮.৫ শতাংশ। ১৯৭৭-’৭৮ সালের পর এক কম সুদ আর কখনও ছিল না। সে বছর সুদের হার কমে হয়েছিল ৮ শতাংশ মাত্র। ইপিএফও জানিয়েছে, কর্মচারীরা সংস্থার ওয়েব সাইটে গিয়ে নাম লগইন করে নিজের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন।