Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

খলিস্তানি পুন্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ভারতীয়কে হাতে পেল আমেরিকা

খলিস্তান আন্দোলনের অন্যতম সংগঠন মার্কিন নাগরিক গুরপতওয়ান্ত সিং পুন্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ধৃত ভারতীয় নিখিল গুপ্তকে নিজেদের হেফাজতে পেল আমেরিকা।

খলিস্তানি পুন্নুনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত ভারতীয়কে হাতে পেল আমেরিকা

গুরপতওয়ান্ত সিং পুন্নুন ও নিখিল গুপ্ত

শেষ আপডেট: 17 June 2024 12:15

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তান আন্দোলনের অন্যতম সংগঠন মার্কিন নাগরিক গুরপতওয়ান্ত সিং পুন্নুনকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত অভিযোগে ধৃত ভারতীয় নিখিল গুপ্তকে নিজেদের হেফাজতে পেল আমেরিকা। চেক রিপাবলিকের পুলিশ রবিবার মার্কিন ফেডারেল ব্যুরো অফ প্রিজনের হাতে ৫২ বছর বয়সি নিখিলকে তুলে দিয়েছে। 

এরপরই খলিস্তানি নেতা তথা আন্তর্জাতিক সংস্থা শিখস ফর জাস্টিসের প্রধান পুন্নুন অভিযোগ করেছেন, নিখিল নিমিত্ত মাত্র। আসল অপরাধী নরেন্দ্র মোদীর পরামর্শে চালিত ভারতীয় এজেন্সি। 

প্রসঙ্গত, গত বছর জুনে মার্কিন প্রশাসন দাবি করে তাদের দেশের নাগরিক পুন্নুনকে হত্যার চেষ্টায় লিপ্ত ছিল নিখিল গুপ্ত। তার আসল পরিচয় ভারত সরকার কখনও স্পষ্ট করেনি। আমেরিকার অভিযোগ, একজন ভারতীয় অফিসারের পরামর্শ মতো নিখিল পুন্নুনকে হত্যার জন্য সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে যোগাযোগ করেছিল। মার্কিন গোয়েন্দারা এই মর্মে তথ্যপ্রমাণ পাওয়ার পর নয়া দিল্লির পাশাপাশি গোটা বিশ্বকেও বিষয়টি জানায়। 

পাঞ্জাবের সাবেক বাসিন্দা পুন্নুন আমেরিকায় বসে ভারত ও কানাডায় বসবাসকারী শিখ বিচ্ছিন্নতাবাদীদের নানাভাবে মদত দিয়ে আসছে। শিখস ফর জাস্টিসের বিরুদ্ধে ভারতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। কানাডা, আমেরিকা-সহ একাধিক দেশে ভারতীয় দূতাবাসে হামলার পিছনে পুন্নুনের ভূমিকা রয়েছে বলে নয়াদিল্লির অভিযোগ। তাঁর বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ মার্কিন ও কানাডা প্রশাসনকে দেওয়া হয়েছে। ফলে পুন্নুন ভারতে কালো তালিকাভুক্ত ব্যক্তি।

এমন একজনকে বিদেশের মাটিতে হত্যার ষড়যন্ত্রে এক ভারতীয়ের যুক্ত থাকার অভিযোগ নিয়ে কূটনৈতিক মহলে শোরগোল শুরু হয়। গত বছর জুনে চেক পুলিশের হাতে ধরা পড়েন নিখিল। ঘটনাচক্রে একই সময় কানাডায় খুন হওয়া আর এক খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনেও ভারতীয় এজেন্ট যুক্ত বলে অভিযোগ করে বসেন স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো। সেই অভিযোগকে কেন্দ্র করে দু-দেশের কূটনৈতিক সম্পর্ক মূহূর্তে তলানিতে ঠেকে। এখনও যা স্বাভাবিক হয়নি। অন্যদিকে, মার্কিন প্রশাসন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নিখিলকে নিজেদের হেফাজতে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল। 

রবিবার নিখিলকে হাতে পাওয়ায় এবার মার্কিন ফেডারেল আদালতে তাঁর বিচার শুরু হবে। আমেরিকা, কানাডার পাশাপাশি পাকিস্তানও অভিযোগ করেছে, তাদের দেশেও বেশ কয়েকটি খুনের ঘটনায় ভারতীয় এজেন্ট যুক্ত বলে তারা জানতে পেরেছে। ঘটনাচক্রে, পাকিস্তানে নিহতরা প্রায় সকলেই ভারতে জঙ্গি নাশকতার ঘটনায় এদেশের আদালতে অভিযুক্ত অথবা তাদের মামলা বিচারাধীন। ভারতে নাশকতার পর পাকিস্তানে চলে যায় তারা। 

তবে বিদেশের মাটিতে হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ ঘিরে দিল্লির অস্বস্তি বেড়েছে। কানাডা ও পাকিস্তানের অভিযোগকে আমল না দিলেও নয়াদিল্লি মার্কিন অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। পররাষ্ট্রমন্ত্রক একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে মার্কিন অভিযোগ খতিয়ে দেখতে।


```