Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

এ-তে অখিলেশ, ডি-তে ডিম্পল, এম-এ মুলায়ম, যোগী রাজ্যের স্কুলে সমাজবাদী বর্ণমালা ঘিরে বিতর্ক

পুলিশি তদন্তে উঠে এসেছে আরও আশ্চর্যজনক তথ্য। শাহারানপুরের পুলিশ সুপার ভ্যাব বিন্দাল জানিয়েছেন, ভিডিওটি নিয়ে মাঁয়ে সিং নামে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর পর জানা গিয়েছে, পিডিএ স্কুল নামে স্কুলগুলিতে এই বর্ণমালা শেখানো হচ্ছে শিশুদের।

এ-তে অখিলেশ, ডি-তে ডিম্পল, এম-এ মুলায়ম, যোগী রাজ্যের স্কুলে সমাজবাদী বর্ণমালা ঘিরে বিতর্ক

ছবি সংগৃহীত

গার্গী দাস

শেষ আপডেট: 4 August 2025 09:32

দ্য ওয়াল ব্যুরো: ভিডিওটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে একটি স্কুলে ইউনিফর্ম পরা শিশুদের বর্ণমালা মুখস্ত করানো হচ্ছে। শেখানো হচ্ছে এ-তে অখিলেশ, ডি-তে ডিম্পল এবং ম-তে মুলায়ম।

অখিলেশ মানে সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মুলায়ম হলেন তাঁর প্রয়াত পিতা তথা রাজ্যের আর এক সাবেক মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। অখিলেশের স্ত্রী হলেন সাংসদ ডিম্পল।

এই ভিডিও নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যের শাহারানপুরের বাসিন্দা ফারহান আলম গোড্ডা নামে সমাজবাদী পার্টির এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি গা ঢাকা দিয়েছেন। মামলা নিয়ে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ। তাঁর কথায়,  ব্রিটিশ শাসনামলেও শিক্ষা প্রসারে এত বাধা আসনি। অখিলেশের বক্তব্য, সমাজবাদী বর্ণমালায় আপত্তি কীসের। এর মধ্য দিয়ে সমাজবাদী মূল্যবোধের প্রসার ঘটানো হচ্ছে।

যদিও রাজনৈতিক নেতাদের নামের আদ্যক্ষর দিয়ে বর্ণমালা শেখানোর এমন নজির স্মরণকালের মধ্যে শোনা যায়নি। সমাজবাদী পার্ট যদিও বলছে, ভিডিওটি টডিট করে বাজারে ছাড়া হয়েছে। ওই স্কুলে ভিমরাও আম্মেদকর, চরণ সিং, রাম মনোহর লোহিয়াদের মতো সমাজবাদী পার্টির নেতৃস্থানীয়দের নামের আদ্যক্ষর দিয়েও বর্ণমালা শেখানো হচ্ছে। বিজেপি প্রশ্ন তুলেছে, অখিলেশ ও তাঁর স্ত্রী ডিম্পল কবে প্রাতঃস্মরণীয় সমাজবাদী নেতা হলেন?

পুলিশি তদন্তে উঠে এসেছে আরও আশ্চর্যজনক তথ্য। শাহারানপুরের পুলিশ সুপার ভ্যাব বিন্দাল জানিয়েছেন, ভিডিওটি নিয়ে মাঁয়ে সিং নামে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরুর পর জানা গিয়েছে, পিডিএ স্কুল নামে স্কুলগুলিতে এই বর্ণমালা শেখানো হচ্ছে শিশুদের। পিডিও হল পি-তে পিছড়া, ডি-তে দলিত এবং এ-তে অল্পসংখ্যক বা সংখ্যালঘু। পিডিএ হল সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন একটি জোট। গত বছর লোকসভা নির্বাচনের সময় অখিলেশ শুধু উত্তর প্রদেশের জন্য এই জোট গড়ে তোলেন।


```