Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

স্মোক বম্ব হামলার পরেই ৮ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড, সংসদ ভবনে নিরাপত্তাবিধিতে বড়সড় বদল

হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

স্মোক বম্ব হামলার পরেই ৮ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড, সংসদ ভবনে নিরাপত্তাবিধিতে বড়সড় বদল

শেষ আপডেট: 14 December 2023 11:46

দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিনে শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন। কিন্তু উদ্বোধনের ২০০ দিন পেরনোর আগেই প্রশ্নে পড়ে গেল নয়া সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা। সংসদে স্মোক বম্ব হামলার পরেই নিরাপত্তাবিধিতে বড়সড় বদল আনা হল। সাসপেন্ড করা হল ৮ জন নিরাপত্তারক্ষীকে। জানা গেছে, হামলার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে তাঁদের।

গত ২৮ মে বিপুল আড়ম্বরে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক রাজদণ্ড ‘সেঙ্গোল’। সেপ্টেম্বরে গণেশ চতুর্থীর দিনে শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন।কিন্তু এর মধ্যেই সংসদের নিরাপত্তা ব্যবস্থায় এত বড়সড় গলদ হবে তা ভাবতেই পারেননি কেউ। বিশেষ করে বুধবারই ছিল সংসদ ভবনে হামলার ২২ বছর পূর্তি। ২০০১ সালে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সময়ে ১৩ ডিসেম্বর সংসদ ভবনে ভয়াবহ জঙ্গি হামলা হয়। গোয়েন্দারা বলেছিলেন, পাক মদতপুষ্ট জঙ্গিরাই অতর্কিত হামলা চালিয়েছিল। সেই ঘটনায় ন’জন নিহত হন।

সন্ত্রাসের সেইদিনটিকে স্মরণ করেই বুধবার সকালে সংসদের দুই কক্ষের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল। কিছুক্ষণ পরেই হামলা হয়। বিজেপির এক সাংসদের দেওয়া প্রবেশপত্র নিয়ে স্মোক বোমা লুকিয়ে ভবনে ঢুকে পড়েছিলেন দুই যুবক। অধিবেশন চলাকালীন দুপুর ১টা নাগাদ দর্শক আসন থেকে ফ্লোরে ঝাঁপ মেরে সেই স্মোক ক্র্যাকার ছুড়তে থাকেন তাঁরা। হলুদ ধোঁয়ায় ভরে যান সংসদ কক্ষ। ঝাঁপিয়ে পড়ে ওই দুই যুবককে ধরেন লোকসভারই দুই সাংসদ, উত্তরপ্রদেশের মালুন নাগর (বহুজন সমাজ পার্টি) এবং রাজস্থানের হনুমান বেনীওয়াল (রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি)। শুরু হয়ে যায় হাতাহাতি।

কক্ষের ভেতরে যখন চরম বিশৃঙ্খল পরিস্থিতি সেই সময়েই সংসদ ভবনের বাইরে ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান তোলেন দুই বিক্ষোভকারী। তাঁদের মধ্যে এক মহিলাও ছিলেন। তাঁদের গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত মোট ৬ জনকে পাকড়াও করা হয়।

এই ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যেই সংসদ ভবনের নিরাপত্তা প্রোটকলে বড়সড় বদল আনা হল। এবার থেকে ভবনের ভেতরে ও বাইরে চলবে কড়া নজরদারি।

কী কী বদল আনা হল নিরাপত্তায়?

সংসদ ভবনে কোনও ভিজিটরদের ঢুকতে দেওয়া হবে না। আপাতত বাইরের লোকের ঢোকায় পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংসদে সকলের প্রবেশের জন্য আলাদা আলাদা গেট করা হচ্ছে। সংসদরা ঢুকবেন একটি গেট গিয়ে, সংসদের কর্মীরা অন্য গেট দিয়ে, আর সংবাদমাধ্যমের কর্মীদের ঢুকতে হবে অন্য রাস্তা দিয়ে।

পরে যখন ভিজিটরদের ঢোকার অনুমতি দেওয়া হবে তখন তাঁরা ঢুকতে পারবেন চতুর্থ গেট দিয়ে।

সংসদ ভবনের প্রবেশপথে বসবে বডি স্ক্যানার মেশিন, ঠিক যেমন বিমানবন্দরে থাকে।

ভিজিটরদের গ্যালারির সামনে অংশ কাচ দিয়ে ঢাকা থাকবে যাতে কেউ ঝাঁপ দিয়ে বা লাফিয়ে নেমে আসতে না পারে।


```