Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

মাঝ সমুদ্রে আটকে কয়েক ঘণ্টা! আন্দামান উপকূল থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার করল কোস্ট গার্ড

‘সী অ্যাঞ্জেল’ নামের ওই সেলিং ভেসেলটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট থেকে বিপদের বার্তা পেয়ে উদ্ধার অভিযানে নামে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজবীর’।

মাঝ সমুদ্রে আটকে কয়েক ঘণ্টা! আন্দামান উপকূল থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার করল কোস্ট গার্ড

ফাইল ছবি

শেষ আপডেট: 11 July 2025 11:28

দ্য ওয়াল ব্যুরো: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের (Andaman Nicobar Island) দক্ষিণে সমুদ্রের মাঝখানে ভাসমান অবস্থায় উদ্ধার করা হল দুই মার্কিন নাগরিককে (US Citizen)। শুক্রবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর (Indian Coast Guard) তরফে জানানো হয়েছে, প্রায় ৫৩ মাইল দক্ষিণে বিপদে পড়া একটি মার্কিন পতাকাবাহী নৌযান থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে।

সূত্রের খবর, ‘সী অ্যাঞ্জেল’ নামের ওই সেলিং ভেসেলটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চেন্নাইয়ের মার্কিন কনস্যুলেট থেকে বিপদের বার্তা পেয়ে উদ্ধার অভিযানে নামে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ‘রাজবীর’। উত্তাল সমুদ্রের মাঝে পৌঁছে দুই মার্কিন নাগরিককে নিরাপদে উদ্ধার করে তারা।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে ৫৩ নটিক্যাল মাইল দূরে মার্কিন পতাকাবাহী সেলিং ভেসেল ‘সী অ্যাঞ্জেল’ বিপদে পড়েছিল। মার্কিন কনস্যুলেটের তরফে বিপদের বার্তা পেয়ে আইসিজি জাহাজ ‘রাজবীর’ পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই দুই মার্কিন নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।’’

প্রসঙ্গত, এর আগেও উপকূলরক্ষী বাহিনী এমন উদ্ধার অভিযান চালিয়েছে। গত মাসে ধনুশকোডি উপকূলে, ভারতের জলসীমায় অবস্থিত একটি বিচে আটকে পড়া তিন শ্রীলঙ্কা নাগরিককে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।

তামিলনাড়ুর ধনুশকোডি উপকূল নিরাপত্তা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কা থেকে একটি নৌকায় রওনা দিয়েছিলেন তিন ব্যক্তি। পরে ওই নৌকা তাঁদের অ্যাডামের ব্রিজের কাছে ভারতীয় জলসীমায় একটি বিচে নামিয়ে রেখে চলে যায়।

এরপর উপকূলরক্ষী বাহিনী তাঁদের উদ্ধার করে ধনুশকোডিতে নিয়ে আসে এবং উপকূল নিরাপত্তা গোষ্ঠীর পুলিশের হাতে তুলে দেয়। গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


```