
শেষ আপডেট: 20 August 2022 11:13
দ্য ওয়াল ব্যুরো: বিমানের (Plane) মধ্যে সিগারেট (Cigarette) খেয়ে আগেই ভাইরাল হয়েছিল ইউটিউবার (Youtuber) ববি কাটারিয়া (Bobby kataria)। এবার এক মহিলাকে মারধর করা (Thrashing) ও খুনের হুমকি (Death Threat) দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে এফআইআর (FIR) করা হল। গুরুগ্রাম পুলিশ (Police) ইতিমধ্যেই আটক (Booked) করেছে ববিকে।
জানা গেছে, গুরুগ্রামের সেক্টর ৫-এ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অশোক বিহারের বাসিন্দা অভিযোগকারিণী জানিয়েছেন, ববি ও তার দলের সদস্যরা জোর করে প্রতিযোগিতাটি বন্ধ করে দেয়, এবং তাদের নিজেদের দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কারের টাকা এবং মেডেল নিজেরাই নিয়ে নেয়। টাকা ফেরত চাইলে তারা ওই মহিলাকে মারধর করে এবং খুনের হুমকি দিতে থাকে। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম ও ইউটিউবে তাঁর ব্যাপারে অশালীন মন্তব্য করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে তাঁকে অশালীন মেসেজ পাঠায় বলে জানিয়েছেন মহিলা। এমনকি, এই ঘটনার জেরে ছেলেকে নিয়ে তাঁকে বাড়ি ছেড়ে পালাতে হয় বলে পুলিশের কাছে দাবি করেছেন নির্যাতিতা।
এরপরেই ববি ও তার দলের ১০ জনের বিরুদ্ধে গুরুগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়। ১১ জনকেই আটক করেছে পুলিশ।
কয়েকদিন আগেই চলন্ত বিমানের মধ্যে ববির সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়। চাপে পড়ে ববি দাবি করে, বিমানটি আসল বিমান নয়। ওই ভিডিওটি নাকি দুবাইতে শুটিংয়ের সময় নকল বিমানে শুট করা হয়েছিল। কিন্তু বিমান সংস্থাটি নিশ্চিত করে, জানুয়ারি মাসে তাদের বিমানে সিগারেট খাওয়ার ঘটনা ঘটেছিল।
এর কয়েকদিন পরেই দেরদুনের ব্যস্ত রাস্তায় চেয়ার পেতে বসে মদ খেতে দেখা যায় ববিকে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকে শোনা যায়, 'রাস্তা আমাদের বাবার।' এরপরেই উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার ঘটনার তদন্ত শুরু করেন। কিন্তু তারপরেও যে ববির আচরণে কোনও পরিবর্তন আসেনি, নতুন ঘটনা থেকেই তা স্পষ্ট।
বিমানটাই নাকি নকল, সিগারেট হাতে নিছক ‘শ্যুট’ করছিলেন ববি! বিপাকে পড়ে দাবি টিকটকারের