Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

হাত ছেড়ে বাইকে স্টান্ট, দ্বিতীয় হুগলি সেতুতে মৃত্যু কিশোরের

দ্য ওয়াল ব্যুরো- বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে প্রাণ গেল কিশোরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার এক বন্ধুও। মৃত কিশোরের নাম লালু সাহানি (১৭)। পুলিশ জানিয়েছে বাড়ির কাউকে না বলেই ভবানীপুরের বাসিন্দা ওই স্কুল পড়ুয়া একাদশীর

হাত ছেড়ে বাইকে স্টান্ট, দ্বিতীয় হুগলি সেতুতে মৃত্যু কিশোরের

শেষ আপডেট: 20 October 2018 10:29

দ্য ওয়াল ব্যুরো- বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে প্রাণ গেল কিশোরের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তার এক বন্ধুও। মৃত কিশোরের নাম লালু সাহানি (১৭)। পুলিশ জানিয়েছে বাড়ির কাউকে না বলেই ভবানীপুরের বাসিন্দা ওই স্কুল পড়ুয়া একাদশীর কাক ভোরে দাদার মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল। পিছনে  ছিল এক বন্ধু। এরপর প্রিন্সেপ ঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে স্টান্ট করতে করতে যায় হাওড়ার দিকে। ফিরে আসার সময় হাত ছেড়ে বাইকের হ্যান্ডেলে পা তুলে স্টান্ট করছিল লালু। সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আনুমানিক বাইকের গতি ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। সেই অবস্থাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। আঘাত লাগে লালু সাহানির মাথায়। নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । লালুর বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার কলার বোন ভেঙেছে। গুরুতর আঘাত লেগেছে বুকের পাঁজরেও।

```