সমস্যার দ্রুত নিস্পত্তি ও আধুনিক ভূমি ব্যবস্থাপনা ভারতকে আরও সুবিধা দেবে, মনে করেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট মালপাস
দ্য ওয়াল ব্যুরো: ভূমি ব্যবস্থাপনা আধুনিক করলে, বিচারব্যবস্থার সরলীকরণ করলে এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যা দূর করতে কঠোর নিয়ামক গঠন করলে উপকৃত হবে ভারত, নয়াদিল্লিতে এ কথা বলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। তার আগে তিনি অর্থমন্ত্
শেষ আপডেট: 27 October 2019 02:49
দ্য ওয়াল ব্যুরো: ভূমি ব্যবস্থাপনা আধুনিক করলে, বিচারব্যবস্থার সরলীকরণ করলে এবং ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যা দূর করতে কঠোর নিয়ামক গঠন করলে উপকৃত হবে ভারত, নয়াদিল্লিতে এ কথা বলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। তার আগে তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।
গত বছরের তুলনায় ১৪ ধাপ এগিয়ে সহজে ব্যবসা করা যায় এমন দেশের তালিকায় (ইজ অফ ডুইং বিজনেস ২০২০) ভারত এখন ৭৭ থেকে এগিয়ে ৬৩ নম্বরে, তালিকাটি গত সপ্তাহেই প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। তারপরেই ভারতে এসে এই পরামর্শ দিলেন মালপাস।
মালপাস জানান, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আর্থিক ক্ষেত্র ও স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আলোচনার মধ্যেই তিনি বলেন, বন্ড মার্কেটের উপরে নজর দিলে এবং একই সঙ্গে ব্যাঙ্ক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের জন্য কঠোর নিয়ামক থাকলে তাতে উপকৃত হবে ভারত।
মালাপাস বলেন, “সহজে ব্যবসার গন্তব্য হিসাবে ভারত এখন ৬৩ নম্বর স্থানে উঠে এসেছে। আমরা মনে করি জমির অনুমোদন দেওয়ার পদ্ধতিতে এবং এনফোর্সমেন্ট সংক্রান্ত চুক্তি আরও সহজ করা দরকার। আমি ভারতকে অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে আরও অনেক কিছু করার সুযোগ রয়েছে।”
মামলার দ্রুত নিস্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতের উপরে জোর দিলে বাণিজ্যিক দিক থেকে সুবিধা হবে বলে মনে করেন মালপাস। তাঁর মতে, বাণিজ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জেলাস্তর পর্যন্ত উপযুক্ত সংখ্যায় আদালত প্রয়োজন, ফাস্ট ট্র্যাক আদালতে মাধ্যমে কী ভাবে দ্রুত বাণিজ্যিক সমস্যার নিস্পত্তি করা যায়, সে কথা উল্লেখ করে তিনি এই ধরনের আদালত তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দেন। ভূমি ব্যবস্থাপনা আধুনিক করার জন্য ভূমি সংক্রান্ত নথি ডিজিটাইজ করার কথা বলেন মালপাস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় ভারতের বেসরকারি ব্যাঙ্কগুলিকে আরও বেশি মাত্রায় সুযোগ-সুবিধা দেওয়ার পরামর্শ দেন মালপাস। তিনি আর্থিক বাজারের উপরে, বিশেষ করে বন্ডের উপরে জোর দিতে বলেন। ভারতে ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক সংস্থাগুলি (এনবিএফসি) ভাল অবস্থায় থাকলেও এই ক্ষেত্রে ঝুঁকি প্রবল বলে মনে করেন মালপাস। আগামী কয়েক বছরের মধ্যে ভারত যে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্য স্থির করেছে, সে ব্যাপারেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা ও ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ভাবনার জন্য বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট মালপাস। তিনি বলেন, “আমি মনে করি প্রতিটি দেশের বৃদ্ধির কথা আলাদা ভাবে বিচার করতে হবে। কর্পোরেট করের ব্যাপারে ভারত ভাল পদক্ষেপ করেছে। এর ফলে বৃদ্ধি আরও বেশি হবে।”
আরও পড়ুন:
সুনা সাঁওতালের কেঁদরার ছো
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/