কলকাতার রাস্তায় হেনস্থা হচ্ছি দেখেও পুলিশ এগিয়ে এল না, বিস্ফোরক অভিযোগ সোনাজয়ী মহিলা বক্সারের
দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে কলকাতার রাস্তায় হেনস্থার শিকার জাতীয় স্তরের বক্সার সুমন কুমারী! ফের শহরে ঊষসী কাণ্ডের ছায়া। অভিযোগ, শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার মোমিনপুর এলাকায় সোনাজয়ী এই বক্সারকে হেনস্থা করে এক যুবক৷ ঊষসীর মতোই দীর্ঘ ফেসবু
শেষ আপডেট: 28 June 2019 15:57
দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরে কলকাতার রাস্তায় হেনস্থার শিকার জাতীয় স্তরের বক্সার সুমন কুমারী! ফের শহরে ঊষসী কাণ্ডের ছায়া। অভিযোগ, শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার মোমিনপুর এলাকায় সোনাজয়ী এই বক্সারকে হেনস্থা করে এক যুবক৷ ঊষসীর মতোই দীর্ঘ ফেসবুক পোস্ট করে ঘটনার কথা লিখেছেন সুমন।
রাজ্যসরকারের কৃষি দফতরের কর্মচারী সুমনের অভিযোগ, প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়৷ এরপর তাঁর উপর চড়াও হয় ওই যুবক৷ এবং সম্পূর্ণ ঘটনাটাই ঘটে সেখানে দাঁড়িয়ে থাকা এক পুলিশ অফিসারের সামনে৷ কিন্তু দেখেও কোনও সাহায্য করেননি ওই অফিসার৷

রাইটার্স বিল্ডিং-এ অফিস সুমনের। ফেসবুকে তিনি লিখেছেন, শুক্রবার সকাল সওয়া এগারোটা নাগাদ অফিস যাচ্ছিলেন তিনি৷ স্কুটি চালিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটাকানো হয় বলে অভিযোগ সোনাজয়ী বক্সারের। তাঁকে হুমকিও দেওয়া হয় বলে ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন তিনি। এর পর তিনি যা লিখেছেন, তা আরও মারাত্মক।
তিনি লিখেছেন, "একজন পুলিশ আধিকারিক সামনেই দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি এগিয়ে আসেননি। ওই যুবক আমার পথ আটকায়। হুমকি দেয়। তারপর আমি চিৎকার করি। পুলিশ আধিকারিককে গিয়ে বলি। কিন্তু তিনি সোজা বলে দেন থানায় যেতে।" সুমন লিখেছেন, তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যে থানায় যেতে পারেননি। অফিসে চলে আসেন।
এই নিয়ে শোরগোল শুরু হতেই নড়েচড়ে বসে লালবাজার। কলকাতা পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে তিনজনকে। পুলিশ জানিয়েছে ধৃতরা জেরার মুখে হেনস্থার কথা স্বীকার করেছে। ধৃতদের নাম রাহুল শর্মা, শেখ ফিরোজ এবং ওয়াসিম খান। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে।