Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

প্রচারে সিঙ্গাপুর মেট্রোর ছবি কেন? মোদীর 'নকলি সাইনবোর্ড, পাবলিক ধোঁকা' নিয়ে সরব তৃণমূল

ভারতীয় জনতা পার্টিকে 'জালি পার্টি' বলে কটাক্ষ করে শশী বলেন, "বক্তব্য মিথ্যে, গ্যারান্টি মিথ্যে, প্রতিশ্রুতি মিথ্যে। এই দলটার তাহলে আছে কী?"

 প্রচারে সিঙ্গাপুর মেট্রোর ছবি কেন? মোদীর 'নকলি সাইনবোর্ড, পাবলিক ধোঁকা' নিয়ে সরব তৃণমূল

বিজেপির সোশ্যাল সাইটে প্রচারিত ছবি।

শেষ আপডেট: 18 May 2024 13:10

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগে ইতিমধ্যে সরব তৃণমূল। প্রায় প্রতিটি সভা থেকে এ ব্যাপারে মোদীকে আক্রমণ করে জনতার কাছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চাইছেন, "এখানে এরকম একজনও আছেন, যাঁকে বিদ্য়ুতের বিল দিতে হয় না? বিনা পয়সায় গ্যাস পান? মোদী নাকি মিটিয়ে দেয়!" খানিক থেমে স্বগোক্তির সুরে জবাবও দিচ্ছেন মমতা, "এগুলো সব জুমলা! নকলি সাইনবোর্ড, পাবলিক ধোঁকা!"

এবার এই প্রসঙ্গে মোদী এবং বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ আনল তৃণমূল।

গত ১২ মে পশ্চিমবঙ্গ বিজেপির সোশ্যাল সাইটে মোদীর উন্নয়নের একটি ছবি তুলে ধরা হয়েছে। তাতে মোদীর সঙ্গে দেশের উন্নত মেট্রো রেলওয়ে পরিষেবার ছবি তুলে ধরে লেখা হয়েছে, 'কর্মসংস্থান না বাড়লে কীভাবে ভারতের শহরে শহরে পৌঁছে গেল মেট্রো পরিষেবা?'

একই সঙ্গে ওই বিজ্ঞাপনে 'কংগ্রেস মুখে বলে, বিজেপি কাজে করে' বলে দাবি করে লেখা হয়েছে, "২০১৪ সালের আগে দেশের ৫টি শহরে মেট্রো পরিষেবা ছিল। মোদীর হাত ধরে বর্তমানে দেশের ২০টি শহরে মেট্রো পরিষেবা পৌঁছে গেছে।" 

তৃণমূলের অভিযোগ, মোদীর প্রচারে মেট্রো সংক্রান্ত উন্নত পরিষেবার ক্ষেত্রে যে ছবিটি ব্যবহার করা হয়েছে সেটি ভারতীয় মেট্রোর নয়। দলের রাজ্য নেত্রী তথা মন্ত্রী শশী পাঁজা বলেন, "প্রচারে মোদী বলছে, ২০ টি শহরে নাকি মেট্রো সম্প্রসারণ হয়েছে। এজন্য মোদীর ছবির সঙ্গে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেখানে ভারতীয় মেট্রোর ছবি নেই, আছে সিঙ্গাপুর মেট্রোর ছবি। তার মানে এটাও মিথ্যে!"

ভারতীয় জনতা পার্টিকে 'জালি পার্টি' বলে কটাক্ষ করে শশী বলেন, "বক্তব্য মিথ্যে, গ্যারান্টি মিথ্যে, প্রতিশ্রুতি মিথ্যে। এই দলটার তাহলে আছে কী?"

এখনও তিন দফা ভোট। প্রচারে যে 'মোদীর সিঙ্গাপুর মেট্রো কাহিনী'ও এবার তুলে ধরা হবে, তা পরিষ্কার করে জানিয়েছেন শশী। এ ব্যাপারে বিজেপির অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


```