Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

নিলামে কারা হবেন চমক, ১০ কোটি টাকা দর পেতে পারেন যে তারকারা

দ্য ওয়াল ব্যুরো: সব মিলিয়ে ৫৯০ জন ক্রিকেটার নিলামে তাঁদের ভাগ্য পরীক্ষা করবেন। দুটি দল বেড়েছে বলে আকর্ষণ আরও বেশি হতে চলেছে। করোনার প্রভাবে আর্থিক মন্দাতেও আইপিএলে বাজার নষ্ট হয়নি, বরং সেটি ক্রমেই বেড়েছে। স্পনসরগুলি লাইন দিয়ে পড়ে রয়েছে অর্থ

নিলামে কারা হবেন চমক, ১০ কোটি টাকা দর পেতে পারেন যে তারকারা

শেষ আপডেট: 11 February 2022 18:21

দ্য ওয়াল ব্যুরো: সব মিলিয়ে ৫৯০ জন ক্রিকেটার নিলামে তাঁদের ভাগ্য পরীক্ষা করবেন। দুটি দল বেড়েছে বলে আকর্ষণ আরও বেশি হতে চলেছে। করোনার প্রভাবে আর্থিক মন্দাতেও আইপিএলে বাজার নষ্ট হয়নি, বরং সেটি ক্রমেই বেড়েছে। স্পনসরগুলি লাইন দিয়ে পড়ে রয়েছে অর্থ লগ্নির জন্য। তাই ক্রিকেটারদের বেস প্রাইজ এবার বাড়তে চলেছে। আইপিএল মানেই কোটির গল্প, সেখানে লাখের কোনও ব্যাপারই নেই। তাই দুই কোটি কমপক্ষে দর থাকলেও সেটি কোথায় যাবে, কেউ জানে না। যাঁরা দশ কোটির দাম পেতে পারেন, তাদের একটি তালিকা নিচে দেওয়া হল। শ্রেয়স আইয়ার: এবারের নিলামের সেরা আকর্ষণ হতে চলেছেন শ্রেয়স আইয়ার, গত বছর দিল্লিতে ছিলেন তিনি। দিল্লি ক্যাপিটালস তাঁকে রাখতে চায়, তিনি নিজে চাইছেন দল বদল করতে। কারণ শ্রেয়সের ইচ্ছে তিনি কোনও দলের অধিনায়ক হতে। সেই লক্ষ্যে কেকেআর, হায়দরাবাদ ও কিংস পাঞ্জাব তাঁকে নিতে পারে। তাঁর দর উঠতে পারে ১০ কোটির বেশি। ঈশান কিষান: তিনি ভারতীয় দলের আগামী দিনের তারকা। তিনি হয়ে উঠতে পারেন এবারের বাজি। তিনি ভাল ব্যাটিং করেন, কিপিংও করতে জানেন। তাই তাঁকে বেশি দর দিয়ে দলগুলি জালে নিতে চাইবে। স্ট্রাইক রোটেড করে খেলতেও জানেন। ডেভিড ওয়ার্নার: গত মরসুমে হায়দরাবাদ দলের সঙ্গে তাঁর বিতর্ক লেগেই ছিল। তিনি দল ছেড়ে দেন, কিন্তু ওয়ার্নার এখনও টি ২০ ক্রিকেটে সেরা তারকা। ওয়ার্নারকে নিতে পারে কেকেআর, আরসিবি, পাঞ্জাবের মতো দলগুলি। এই অস্ট্রেলীয় যেখানেই যান না কেন, দলের নেতা হতে চাইবেন। কাগিসো রাবাদা: গত কয়েক মরশুম তিনি ছিলেন দিল্লিতে। রাবাদা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। লোয়ার অর্ডারে প্রয়োজনে ব্যাটও করতে পারেন। দিল্লি-সহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাঁকে কেনার জন্য ঝাঁপাবে। কুইন্টন ডি’কক: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবারের আইপিএলের বড় তারকা হতে পারেন। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টপ অর্ডার ব্যাটার ডি’কক। তিনি অন্যতম সেরা কিপারও, তাঁর মতো কার্যকরি ক্রিকেটার বিশ্বেই কম রয়েছে। প্রতিবার আইপিএলে দেখা যায়, নিলামের পরে কেউ তারকা হয়ে উঠেছেন। কার্যকারিতার দিক থেকে কে কত বেশি অগ্রগণ্য, সেটি বোঝা যায় নিলাম শেষে। এবার দু’দিন ধরে চলবে নিলাম, যাঁরা অবিক্রিত থাকবেন, তাঁদের নাম জানা যাবে রবিবার দিনের শেষে।            

```